ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ডাল সেদ্ধর সময়ে তৈরি হওয়া ফেনা ফেলে দেওয়া কী ঠিক  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫১ এএম
ডাল সেদ্ধ করার সময় ওঠা ফেনা সাধারণত ক্ষতিকর নয়, তাই ভয় পাওয়ার কারণ নেই । ছবি: সংগৃহীত

ডাল সেদ্ধ করতে গেলেই অনেক সময় হাঁড়ির ওপরে সাদা ফেনা জমে ওঠে। দেখতে ভালো না লাগায় কিংবা ফেনাকে ক্ষতিকর ভেবে অনেকেই চামচ দিয়ে তা তুলে ফেলে দেন। তবে ডালের এই ফেনা আসলে কী? এটি কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর?

ডাল সেদ্ধ হওয়ার সময় ফেনা তৈরি হওয়া একেবারেই স্বাভাবিক। ডালের মধ্যে থাকা প্রোটিন, শ্বেতসার ও স্যাপোনিন নামের একটি উপাদান ফুটন্ত পানিতে বাতাসের সংস্পর্শে এসে বুদবুদ তৈরি করে। সেই বুদবুদই পরে ফেনার মতো ডালের ওপর ভেসে ওঠে।

ফেনা কি বিষাক্ত?

ডালের ফেনা বিষাক্ত—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ডালে থাকা কিছু পুষ্টি-প্রতিবন্ধক উপাদান ডাল পানিতে ভিজিয়ে রাখলে বেরিয়ে যেতে পারে। আবার ডাল সেদ্ধ করার সময়ও এসব উপাদানের পরিমাণ অনেকটাই কমে যায়।

তাই ডালের ওপর জমে থাকা ফেনা দেখেই ভয় পাওয়ার কারণ নেই। ফেনা রেখে রান্না করলেও সাধারণভাবে কোনো ক্ষতি হওয়ার কথা নয়।

আরও পড়ুন

তবে কারা ফেনা এড়িয়ে চলবেন?

ডালের ফেনায় থাকা স্যাপোনিন বেশি পরিমাণে শরীরে গেলে কারও কারও পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে যাদের অন্ত্রের বিশেষ ধরনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ফেনা না খাওয়াই ভালো। চাইলে রান্নার সময় চামচ দিয়ে ফেনা তুলে ফেলে দিতে পারেন।

তাহলে অনেকে ফেনা ফেলে দেন কেন?

মূলত দেখতে ভালো না লাগা এবং ডালের ঘনত্ব ও স্বাভাবিক গঠনে কিছুটা পরিবর্তন আসার কারণেই অনেকেই ফেনা তুলে ফেলেন। তবে এটি তুলে ফেলা বাধ্যতামূলক নয়।

অর্থাৎ, ডাল সেদ্ধ করার সময় বেশি ফেনা উঠলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাইলে ফেনা তুলে ফেলতে পারেন, আবার রেখেও রান্না করতে পারেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারগুলোর একটি স্তন ক্যান্সার।
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
সদ্যোজাত শিশু স্বাভাবিকভাবেই অনেক সময় ঘুমায়, খায় এবং আবার ঘুমিয়ে পড়ে।
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি
সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
বলিভিয়ার মেঘবনে মিলল ১৪ লাখ বছরের পুরনো খুদে বিড়াল!
গাছের ডালে ঘুমানোর সময় পাখি যে কারণে পড়ে যায় না