ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রতি রাতে বারবার প্রস্রাব? হতে পারে যেসব রোগের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম
রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙলে অবহেলা নয়, হতে পারে শরীরের বিভিন্ন সমস্যার ইঙ্গিত । ছবি: সংগৃহীত

রাতে ঘুমানোর পর বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাচ্ছে? সমস্যা এড়াতে ঘুমের আগে কম পানি পান করছেন, তাড়াতাড়ি রাতের খাবার খাচ্ছেন, বিকেলের পর চা-কফিও এড়িয়ে চলছেন—তারপরও কমছে না এই ভোগান্তি? তাহলে বিষয়টি অবহেলা না করাই ভালো।

রাতে ঘুম থেকে উঠে বারবার প্রস্রাবের প্রয়োজন হওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় নকচুরিয়া বলা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যেই এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে চল্লিশের পর থেকে অনেক পুরুষ এ সমস্যায় ভুগতে পারেন। তবে শুধু বয়সই নয়, শরীরের নানা সমস্যার কারণেও রাতে ঘন ঘন প্রস্রাব হতে পারে।

কেন হয় রাতে বারবার প্রস্রাব?

রাতে ঘন ঘন প্রস্রাবের পেছনে থাকতে পারে কিডনি, মূত্রথলি বা প্রোস্টেটের সমস্যা। কিডনিতে পাথর থাকলেও এমন সমস্যা দেখা দিতে পারে।

এছাড়া ডায়াবেটিস, হৃদরোগ এবং শরীরে থাইরয়েড ও কর্টিসল হরমোনের তারতম্যের কারণেও রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হতে পারে। কিছু ওষুধ সেবনের কারণেও এ সমস্যা দেখা দিতে পারে।

বয়স্কদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। অন্তঃসত্ত্বা নারীদেরও রাতে ঘন ঘন প্রস্রাব হতে পারে। আবার মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পরও অনেক নারীর মধ্যে এ সমস্যা দেখা দেয়।

কিছু ক্ষেত্রে মূত্রথলির গুরুতর সমস্যার কারণেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন

রাতে কতবার প্রস্রাব স্বাভাবিক?

রাতে কতবার প্রস্রাব হবে, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। বয়স, ঘুমের আগে কতটা পানি পান করেছেন, সন্ধ্যার পর চা-কফি খেয়েছেন কি না—এসব বিষয়ের ওপর বিষয়টি নির্ভর করে।

তবে প্রতিদিন নিয়মিত রাতে দুই বা তার বেশি বার প্রস্রাবের জন্য ঘুম ভাঙলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।

সমস্যা কমাতে যা করবেন

রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যা কমাতে ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান না করাই ভালো। রাতের খাবারও তুলনামূলক আগে খেয়ে নেওয়া যেতে পারে।

বিকেলের পর চা-কফি এড়িয়ে চলুন এবং মদ্যপান থেকে বিরত থাকুন। সমস্যা বারবার হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রস্রাবের প্রয়োজনীয় পরীক্ষা করানো যেতে পারে।

ডায়াবেটিস বা কিডনির কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মেনে চলা জরুরি।

সবশেষে মনে রাখা প্রয়োজন, রাতে মাঝে মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভাঙা সব সময় গুরুতর রোগের লক্ষণ নয়। তবে প্রতিদিন একই সমস্যা চলতে থাকলে বা এর সঙ্গে অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চায়ের টেবিলে বাড়ছে কফির ‘দাপট’
দেশের পানীয় সংস্কৃতিতে, বিশেষ করে, তরুণ প্রজন্মের মাঝে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কফি।
চায়ের টেবিলে বাড়ছে কফির ‘দাপট’
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সকালের নাশতা হোক কিংবা বিকেলের খাবার—দুধ ও কলার মিশ্রণ অনেকেরই পছন্দের।
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
বাড়ির টয়লেট কিংবা অফিসের ওয়াশরুমে আধুনিক কমোড ব্যবহার করতে গিয়ে অনেকেই ফ্লাশ ট্যাঙ্কে দুটি বোতাম দেখতে পান।
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম
শীত এলেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। কারও ত্বক হয়ে যায় অতিরিক্ত শুষ্ক, কারও আবার ত্বকে দেখা দেয় চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব।
শীতে ত্বক ফাটবে না, থাকবে কোমল-উজ্জ্বল—মেনে চলুন ১০ সহজ নিয়ম
আরও পড়ুন
টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে কী হয়, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা
গোসলের সময় প্রস্রাব করুন, বছরে বাঁচাতে পারেন ২২০০ লিটার পানি
সহপাঠীর চাপে প্রস্রাব পান, চকলেট খেয়ে নিতে বলেন প্রধান শিক্ষক
রাস্তার ধারে প্রস্রাব করলেই দেখা যাবে বড় পর্দায়, ঘটনা কী