ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আজ বিশ্ব দাড়ি কাটা দিবস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত।

বিশ্বে প্রতি বছর ১৮ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক দাড়িমুক্ত দিবস। এদিন দাড়িওয়ালা পুরুষদের দাড়ি কামিয়ে একেবারে পরিষ্কার মুখে ফিরে আসার আহ্বান জানানো হয়। কেউ বছরের পর বছর দাড়ি রাখুন কিংবা কয়েক সপ্তাহ ধরে, এই দিনটি দাড়ি কামিয়ে নতুন রূপে নিজেকে দেখার একটি উপলক্ষ।

দাড়ি কামিয়ে নতুন চেহারায় নিজেকে দেখার সুযোগ করে দেয় দাড়িমুক্ত দিবস। বন্ধু ও পরিবারের সদস্যদের চমকে দেওয়া কিংবা দীর্ঘদিন পর দাড়িমুক্ত মুখের অনুভূতি নেওয়ার জন্য দিনটি উপযুক্ত।

আন্তর্জাতিক দাড়িমুক্ত দিবসের সময় নির্ধারণের পেছনেও একটি কারণ রয়েছে। নভেম্বর মাস শুরুর দুই সপ্তাহ আগে এটি পালিত হয়, যা ‘মুভেম্বার’(মুভেম্বার হলো প্রতি বছর নভেম্বর মাস জুড়ে বিশ্বব্যাপী পালিত একটি সচেতনতামূলক আন্দোলন বা ক্যাম্পেইন, যার মূল উদ্দেশ্য হলো পুরুষদের স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তহবিল সংগ্রহ করা) ও ‘নো শেভ নভেম্বর’ (নো শেভ নভেম্বর হলো প্রতি বছর নভেম্বর মাসে পালিত একটি আন্তর্জাতিক সচেতনতামূলক আন্দোলন, যেখানে অংশগ্রহণকারীরা ৩০ দিন ধরে দাড়ি বা চুল শেভ করা, ট্রিম করা বা কাটা থেকে বিরত থাকেন)-এর মতো দাতব্য কার্যক্রমের সূচনা বিন্দু হিসেবে কাজ করে। এসব কর্মসূচিতে পুরুষদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে দাড়ি-গোঁফ বড় করা হয়।

দাড়িমুক্ত দিবসে দাড়ি কামিয়ে নতুনভাবে শুরু করা যায়। চাইলে বৈদ্যুতিক ট্রিমারের বদলে প্রচলিত পদ্ধতিতে দাড়ি কামিয়ে মসৃণ ত্বকের অভিজ্ঞতাও নিতে পারেন।

দাড়ি ভালোভাবে কামানোর কয়েকটি ধাপ হলো-

প্রস্তুতি: প্রথমে গরম পানিতে গোসল করুন অথবা কয়েক মিনিট মুখে গরম পানিতে ভেজানো তোয়ালে চেপে রাখুন। এতে দাড়ির লোম নরম হয় এবং ত্বকের রোমকূপ খুলে যায়। দাড়ি কামানোর আগে বিশেষ তেল ব্যবহার করলে ক্ষুর সহজে চলতে পারে।
ফেনা তৈরি: বাজারে পাওয়া স্প্রে ফেনার পরিবর্তে ব্যাজারের লোমের তৈরি ব্রাশ এবং ভালো মানের শেভিং সাবান বা ক্রিম ব্যবহার করতে পারেন। এতে ঘন ফেনা তৈরি হয়, যা লোমকে কিছুটা উঁচু করে এবং ত্বককে সুরক্ষা দেয়।
সঠিক কৌশল: সাধারণ ক্ষুর বা আধুনিক কার্টিজ রেজর-যেটিই ব্যবহার করুন, ধারালো ও পরিষ্কার ব্লেড বেছে নিন। প্রথমবার লোম যেদিকে বাড়ে, সেদিকেই ক্ষুর চালান। আরও মসৃণভাবে দাড়ি কামাতে চাইলে আবার ফেনা লাগিয়ে সাবধানে লোমের বিপরীত দিকে ক্ষুর চালাতে পারেন।
ত্বকের যত্ন: দাড়ি কামানো শেষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং জ্বালাপোড়া কমাতে ময়েশ্চারাইজিং আফটারশেভ বাম ব্যবহার করুন।

জাতীয় দাড়িমুক্ত দিবস পালনের কয়েকটি উপায়

দাড়ি কামিয়ে নতুন রূপে ফিরতে চাইলে কয়েকটি উপায়ে দিনটি উদযাপন করতে পারেন।

পেশাদার নাপিতের কাছে গিয়ে গরম তোয়ালে ও সোজা ক্ষুর দিয়ে দাড়ি কামানোর অভিজ্ঞতা নিন। এতে আরামদায়ক ও স্মৃতিময় অভিজ্ঞতার পাশাপাশি মুখও হবে মসৃণ।
‘মুভেম্বার’ বা ‘নো শেভ নভেম্বর’-এ অংশ নেওয়ার পরিকল্পনা থাকলে এ দিন থেকেই আনুষ্ঠানিকভাবে উদ্যোগ শুরু করতে পারেন। নিজের দাড়ি কামানোর আগের ছবি প্রকাশ করে তহবিল সংগ্রহের লক্ষ্যও জানিয়ে দিতে পারেন।
আপনার দাড়ি না থাকলেও সমস্যা নেই। পরিষ্কার মুখে থাকতে পছন্দ করেন এমন বন্ধু, পরিবারের সদস্য বা সঙ্গীর প্রশংসা করে দিনটি উদযাপন করতে পারেন।
পরিবর্তনটির ছবি তুলুন। দাড়িওয়ালা চেহারার পাশে দাড়ি কামানোর পরের ছবি যুক্ত করুন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#NationalNoBeardDay’ হ্যাশট্যাগ দিয়ে ছবিগুলো প্রকাশ করুন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধনী হতে না পারার ৬ কারণ
সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে, মূলত ছয়টি ভুলের কারণে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। কী সেই ভুলগুলো? চলুন, জেনে নেওয়া যাক।
ধনী হতে না পারার ৬ কারণ
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
কথা বলতে গিয়ে হঠাৎ জিভ জড়িয়ে যাওয়া কিংবা একই ধরনের কঠিন শব্দ দ্রুত উচ্চারণ করতে গিয়ে বারবার ভুল করা—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
গর্ভাবস্থায় মায়ের পুষ্টির প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা বেশি দেখা যেতে পারে। ‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাবারের মাধ্যমে তাদের ভিটামিন সি গ্রহণের পরিমাণ এবং মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রা পরীক্ষা করা হয়। শিশুদের বয়স ছয় মাস হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতে কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে এসব শিশুর মধ্যে। গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ খাবার ও পুষ্টির ওপরও প্রভাব ফেলতে পারে। এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে। গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। তবে গবেষণাটি ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে; সরাসরি কারণ প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়। আরটিভি/এসআর  
সন্তানের খিটখিটে মেজাজের শুরু গর্ভ থেকেই!
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে থাকা, জিভ আঠালো লাগা কিংবা গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই।
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ
শৈশবের কত স্মৃতিই না জড়িয়ে থাকে একটি ছোট্ট টেডি বিয়ারের সঙ্গে! কখনো ঘুমের সঙ্গী, কখনো ভয় কাটানোর বন্ধু, আবার কখনো মন খারাপের দিনে একটুখানি স্বস্তি।
প্রিয় টেডি বিয়ারকে জড়িয়ে ধরার দিন আজ