ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শাইনি ও ঝলমলে চুল করতে জানুন ঘরোয়া এই টোটকা

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি

চুল সিল্কি ও ঝলমলে করার জন্য অনেকেই পার্লারে গিয়ে দামী হেয়ার স্পা বা কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে থাকেন।

তবে সাধারণ কিছু ঘরোয়া উপায়েও চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনা সম্ভব। বিশেষ করে শীতকালে যখন চুল শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যায়, তখন প্রতিদিনের দূষণে চুল পড়া ও রুক্ষ্ম হয়ে যাওয়ার সমস্যা বেড়ে যায়।

এই অবস্থায় চুলের বিশেষ যত্ন নিতে খরচ সাপেক্ষ পার্লারের বিকল্প হতে পারে আপনার রান্নাঘরেরই একটি অতি পরিচিত উপাদান।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের ব্যবহৃত শ্যাম্পুর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে নিলেই চুলে আসবে অভাবনীয় পরিবর্তন। শ্যাম্পু করার সময় এক চামচ চিনি মিশিয়ে ব্যবহার করলে চুল হবে অনেক বেশি মসৃণ, কোমল ও ঝলমলে।

আরও পড়ুন

শ্যাম্পুর সঙ্গে চিনির এই মিশ্রণ চুলে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যাদের অতিরিক্ত চুল পড়ার ফলে চুল পাতলা হয়ে গেছে, তারা নিয়মিত এই পদ্ধতি অবলম্বন করলে চুলের গোড়া ঘন ও মজবুত হয়।

চুল শাইনি করার পাশাপাশি খুশকির সমস্যা সমাধানেও এই টোটকা বেশ কার্যকর।

শ্যাম্পুর সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে মালিশ করলে ত্বকের মৃত কোষগুলো ঝরে যায়, ফলে খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ঘরোয়া এই সহজ উপায়ে কোনো বাড়তি খরচ ছাড়াই আপনি পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে চুল।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
নারীদের শরীরে অতিরিক্ত লোম কেন হয় 
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
অল্প বয়সেই চুল পড়া কিসের লক্ষণ
একসময় চুল পড়া বা টাক পড়াকে বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখা হতো। তবে বর্তমানে অনেক তরুণের ২০-এর কোঠাতেই চুল পাতলা হয়ে যাওয়া, কপালের দুই পাশ থেকে চুল সরে যাওয়া কিংবা মাথার ওপরের অংশে চুলের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।
অল্প বয়সেই চুল পড়া কিসের লক্ষণ
সিরাম ছাড়াই ত্বকের টানটান ভাব ধরে রাখার উপায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের স্বাভাবিক টানটান ভাব কমতে শুরু করে। মুখে ও চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক কুঁচকে যাওয়া এবং ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়াসহ নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। এসব সমস্যা কমাতে বর্তমানে অনেকেই বিভিন্ন ধরনের সিরাম ব্যবহার করেন।
সিরাম ছাড়াই ত্বকের টানটান ভাব ধরে রাখার উপায়
মেথি না কাঁচা ডিম, চুলের জন্য কোন হেয়ার মাস্ক বেশি কার্যকর?
চুলের জট ছাড়ানো, মসৃণতা বাড়ানো কিংবা চুলকে ঝলমলে দেখাতে অনেকেই ঘরোয়া হেয়ার মাস্ক ব্যবহার করেন। এর মধ্যে মেথি ও কাঁচা ডিমের তৈরি মাস্ক বেশ পরিচিত। তবে চুলের যত্নে কোনটি তুলনামূলক বেশি কার্যকর মেথি নাকি কাঁচা ডিম?
মেথি না কাঁচা ডিম, চুলের জন্য কোন হেয়ার মাস্ক বেশি কার্যকর?
আরও পড়ুন
আর নয় পার্লার, ঘরোয়া কেরাটিন মাস্কে চুল হবে নরম ও ঝলমলে