নিঃশব্দে সম্পর্ক ভেঙে দেয় যে ৩ অভ্যাস

আরটিভি নিউজ ডেস্ক

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৩:০১ পিএম


অজান্তেই বিচ্ছেদের পথে হাঁটছেন না তো
প্রতীকী ছবি

সম্পর্ক মানেই তাতে থাকবে একরাশ আনন্দ, মান-অভিমান আর খুনসুটি। নিখুঁত বা ‘পারফেক্ট’ রিলেশনশিপ বলে আসলে পৃথিবীতে কিছু নেই। প্রতিটি মানুষই প্রতিদিনের ছোটখাটো ভুল থেকে শিক্ষা নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করে। তবুও অনেক সময় দেখা যায়, খুব সুন্দর এবং গভীর একটি সম্পর্কেও হঠাৎ ফাটল ধরে।

বিজ্ঞাপন

কোনো বড় কারণ ছাড়াই দিনের পর দিন সম্পর্কটি যেন বিষাক্ত বা ‘টক্সিক’ হয়ে ওঠে।

মনোবিদদের মতে, এমন কিছু অভ্যাস আছে যা অত্যন্ত নিঃশব্দে একটি সুন্দর সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে আমরা বুঝতেই পারি না কেন দূরত্ব বাড়ছে। সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের খাতিরে আজই আপনার ৩টি অভ্যাস বদলে ফেলা জরুরি।

বিজ্ঞাপন

প্রথমত, আমাদের অনেকেরই একটি ভুল ধারণা থাকে যে সঙ্গী বুঝি ‘অন্তর্যামী’। আমরা আশা করি, মনের কথা না বললেও প্রিয় মানুষটি সব বুঝে নেবে। কিন্তু বাস্তব তা নয়।

সঙ্গীর প্রতি আপনার কোনো বিশেষ প্রত্যাশা থাকলে বা কোনো বিষয়ে আপনি কষ্ট পেয়ে থাকলে তা সরাসরি খুলে বলুন। মনের মধ্যে একরাশ না বলা কথা পুষে রেখে সঙ্গীর ওপর অভিমান করা বা তার ওপর খিটখিট করা সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনার কী চাই বা আপনি কী ভাবছেন, তা স্পষ্টভাবে আলোচনা করলে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না।

বিজ্ঞাপন

দ্বিতীয় মারাত্মক ভুল অভ্যাসটি হলো ঝগড়াকে যুদ্ধের পর্যায়ে নিয়ে যাওয়া। মতবিরোধ বা সামান্য অশান্তি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু সেই ঝগড়ায় জেতাকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলা ঠিক নয়।

আরও পড়ুন

ঝগড়ার সময় অনেকেই মেজাজ হারিয়ে বর্তমান সমস্যা ভুলে গিয়ে বছরের পুরোনো কাসুন্দি ঘাঁটতে শুরু করেন। পুরোনো ভুল বা তিক্ত অভিজ্ঞতা টেনে আনলে পরিস্থিতি আরও জটিল হয়। ঝগড়া মানেই একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি নয়, বরং সমস্যা সমাধান করা।

তাই তর্কে জেতার চেয়ে সম্পর্ক টিকিয়ে রাখার মনোভাব রাখা বেশি জরুরি।

সবশেষে, অন্য কারও সঙ্গে নিজের সঙ্গীর তুলনা করার প্রবণতা। সোশ্যাল মিডিয়া বা চারপাশের অন্যদের দেখে আমরা প্রায়ই ভাবি, অমুকের সঙ্গী কত উপহার দিচ্ছে বা কত ঘুরতে যাচ্ছে। এই ধরনের তুলনা আপনার সঙ্গীর আত্মবিশ্বাস এবং সম্মান এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে।

মনে রাখবেন, প্রতিটি মানুষ আলাদা এবং তাঁদের ভালোবাসার প্রকাশও আলাদা। অন্যের সাজানো বাগানের সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের সম্পর্কের সৌন্দর্য নষ্ট করবেন না। একে অপরের ওপর আস্থা ও সম্মান বজায় রাখলে যেকোনো সাধারণ সম্পর্কও অসাধারণ হয়ে উঠতে পারে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission