ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিশুকে অতিরিক্ত শীতের পোশাক পরিয়ে বিপদ বাড়াচ্ছেন না তো?

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
সংগৃহীত ছবি

শীতের শেষ দিকে শিশুদের ঠান্ডা লাগা বা সর্দি-কাশি থেকে বাঁচাতে অভিভাবকরা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। সোনামণিকে সুরক্ষিত রাখতে অনেক সময় একের পর এক গরম কাপড় পরিয়ে দেওয়া হয়।

তবে চিকিৎসকদের মতে, অতিরিক্ত পোশাক পরানো সবসময় সুরক্ষা নিশ্চিত করে না, বরং এটি শিশুর অস্বস্তি ও অসুস্থতার কারণ হতে পারে।

তাই শীতে শিশুকে পোশাক পরানোর ক্ষেত্রে সচেতন হওয়া এবং সঠিক নিয়ম মেনে চলাই সবচেয়ে নিরাপদ।

শিশুদের বিপাকহার বেশি এবং শরীরে থাকা ‘ব্রাউন ফ্যাট’ প্রাকৃতিকভাবেই তাদের শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। তাই শিশুর ঠান্ডা লাগছে না কি অতিরিক্ত গরমে সে ঘেমে যাচ্ছে, তা বুঝতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে।

শিশুর গলা, বুক বা পেটে হাত দিয়ে যদি ঠান্ডা মনে হয়, তবেই বুঝতে হবে বাড়তি পোশাক প্রয়োজন। আবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলে অতিরিক্ত কাপড়ের দরকার নেই।

তবে শিশু যদি ঘামতে শুরু করে বা মুখ লাল হয়ে যায়, তবে বুঝতে হবে তাকে অতিরিক্ত পোশাক পরানো হয়েছে এবং দ্রুত কিছু কাপড় খুলে দিয়ে তাকে আরামদায়ক অবস্থায় আনতে হবে।

পোশাক পরানোর ক্ষেত্রে চিকিৎসকরা ‘লেয়ারিং’ বা স্তরে স্তরে পোশাক পরানোর পরামর্শ দেন। শিশুর ত্বকের সংস্পর্শে থাকা প্রথম পোশাকটি অবশ্যই সুতির হতে হবে, কারণ সরাসরি উলের কাপড় পরানো হলে র‍্যাশ বা চুলকানি হতে পারে।

আরও পড়ুন

ঘরের ভেতরে খুব বেশি শীত না থাকলে টুপি বা মোজা পরানোর প্রয়োজন নেই, তবে বাইরে বেরোনোর সময় সুতির টুপি বা হালকা স্কার্ফ ব্যবহার করা যেতে পারে।

পাশাপাশি শীতকালেও শিশুকে নিয়মিত গোসল করানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। গোসলের আগে তেলমালিশ শরীর উষ্ণ রাখতে সাহায্য করে।

এছাড়া ফল খেলে ঠান্ডা লাগে—এমন ভুল ধারণা ত্যাগ করে শিশুকে ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত রোদে নিয়ে যাওয়ার মাধ্যমে শীতকালীন সংক্রমণের ঝুঁকি কমিয়ে সুস্থ রাখা সম্ভব।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আরও পড়ুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির