ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কানের পর্দা ফেটে যাওয়ার কারণ কী?

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
প্রতীকী ছবি

কান আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা শ্রবণশক্তির পাশাপাশি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে অসতর্কতা বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে কানের পর্দা বা টিম্পানিক ঝিল্লি ফেটে যাওয়ার মতো ঘটনা প্রায়ই শোনা যায়।

এই পাতলা ঝিল্লিটি বাইরের কান ও মধ্য কানের মাঝে অবস্থান করে সংক্রমণ থেকে রক্ষা করে। এটি ক্ষতিগ্রস্ত হলে যেমন শ্রবণশক্তি হ্রাস পায়, তেমনি কানের অভ্যন্তরে নানা জটিলতা তৈরি হয়।

কানের পর্দা ফেটে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় এই সমস্যাটি বেশি দেখা দেয়।

এছাড়া হঠাৎ কোনো বিকট বা উচ্চ শব্দ কানের ঝিল্লিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করে তা ফাটিয়ে দিতে পারে। পাশাপাশি শারীরিক আঘাতও এই সমস্যার বড় কারণ।

অনেকে কান চুলকানোর জন্য ইয়ারবাড, দেশলাইয়ের কাঠি বা ধারালো বস্তু ব্যবহার করেন, যা অসাবধানতাবশত কানের পর্দার মারাত্মক ক্ষতি করতে পারে।

এছাড়া বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে কানে আঘাত পেলেও পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন

কানের পর্দা ফেটে গেলে সাধারণত কানে তীব্র ব্যথা অনুভব হয়। এর পাশাপাশি কান দিয়ে পানি পড়া, শ্রবণশক্তি কমে যাওয়া, কানে গরম বোধ হওয়া এবং মাথা ঘোরার মতো লক্ষণগুলো প্রকাশ পায়। কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলো এককভাবে বা একত্রে দেখা দিতে পারে। এমন কোনো ইঙ্গিত দেখা দিলে বিষয়টি অবহেলা না করে দ্রুত সতর্ক হওয়া প্রয়োজন।

প্রাথমিক অবস্থায় কানে তীব্র ব্যথা হলে গরম পানিতে কাপড় ভিজিয়ে সেক দেওয়া যেতে পারে, যা ব্যথা কমাতে সহায়ক। তবে কান দিয়ে পানি পড়লে বা ব্যথা দীর্ঘস্থায়ী হলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বর্তমানে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কানের পর্দা পুনরুদ্ধারের জন্য ‘টিম্পানোপ্লাস্টি’ নামক এক ধরনের সার্জারি করা হয়, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ঝিল্লিকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে কানের এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। সূত্র : হিন্দুস্তান টাইমস

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!