ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঘুমানোর আগে হাঁটা, সুস্থ থাকতে জাদুর মতো কাজ করে যে অভ্যাস

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
সংগৃহীত ছবি

বর্তমান সময়ের ব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য আলাদা সময় বের করা অনেকের জন্যই কঠিন। তবে সুস্থ থাকার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো হাঁটা।

বিশেষ করে রাতে ঘুমানোর ঠিক আগে ৩০ মিনিট হাঁটলে শরীরে অসাধারণ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে রাতে হাঁটার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাতে নিয়মিত ৩০ মিনিট হাঁটা কেবল শরীর সতেজ রাখে না, বরং এটি সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

অনেকেরই রাতে সহজে ঘুম আসতে চায় না বা ঘুমের মান ভালো হয় না। গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে হালকা হাঁটা বা ব্যায়াম মানসিক উত্তেজনা কমিয়ে শরীরে শিথিলতা আনে, যা দ্রুত এবং গভীর ঘুমে দারুণ সাহায্য করে।

এছাড়া ওজন নিয়ন্ত্রণ বা কমানোর ক্ষেত্রেও এই অভ্যাসটি কার্যকর। প্রতিদিন রাতে ৩০ মিনিট হাঁটলে শরীরের বিপাকীয় হার বৃদ্ধি পায়, ফলে ঘুমের মধ্যেও ক্যালোরি পোড়ানোর প্রক্রিয়া সচল থাকে।

মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য রাতের নির্জনতায় হাঁটা বেশ ফলদায়ক। এটি হতাশা এবং উদ্বেগের লক্ষণগুলি কমিয়ে মনকে শান্ত করতে সাহায্য করে। পাশাপাশি হজমের সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য রাতের খাবারের পর হাঁটা এক মহৌষধ।

আরও পড়ুন

খাওয়ার পর কিছুক্ষণ হাঁটলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং অ্যাসিড রিফ্লাক্স বা বদহজমের মতো অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়।

তবে ঘুমানোর আগে হাঁটার পূর্ণ সুবিধা পেতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। হাঁটার সময় খুব দ্রুত না হেঁটে একটি আরামদায়ক গতি বজায় রাখা উচিত। কোলাহলমুক্ত শান্ত পরিবেশ বা পার্ক হাঁটার জন্য বেছে নেওয়া ভালো।

এছাড়া হাঁটা শেষ করে শরীরের পিঠ এবং পায়ের পেশিগুলোতে হালকা স্ট্রেচিং করে নিলে শারীরিক টান লাগার ভয় থাকে না। নিয়মিত এই অভ্যাসটি আপনার জীবনযাত্রায় নিয়ে আসতে পারে ইতিবাচক পরিবর্তন।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
ব্যথা সবার জন্যই কষ্টকর।
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
মুখের ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ি দ্রুত শুকাতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। প্রচলিত ধারণা অনুযায়ী, টুথপেস্টের কিছু উপাদান ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে।
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন
সকালে না বিকেলে, কখন হাঁটলে বেশি উপকার
প্রতিদিন একটু হাঁটলেই কমবে বহু রোগের ঝুঁকি
খাওয়ার পরে হাঁটলে যে উপকার মিলে
দিনে মাত্র ৫ মিনিট হাঁটলেই মিলতে পারে সুস্থ ও দীর্ঘ জীবন