ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইলিশ খেয়ে অ্যালার্জি বাড়লে যা করবেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

শরীরে অ্যালার্জি একটি স্বাভাবিক সমস্যা। অনেক খাবার থেকেই অ্যালার্জি হয়। তবে সেটা ব্যক্তি বিশেষে ভিন্ন। কিন্তু কিছু খাবার আছে যেগুলো থেকে অনেকেরই অ্যালার্জি হয়। আর সেটি হলো ইলিশ মাছ।

ইলিশ মাছ খাওয়ার পর অনেকের অ্যালার্জি বেড়ে যেতে পারে—বিশেষ করে যাদের মাছ বা সামুদ্রিক খাবারে সংবেদনশীলতা আছে। এমন পরিস্থিতিতে যেসব বিষয় জানা থাকা জরুরি।

তাৎক্ষণিকভাবে করণীয় যে কাজগুলো করতে পারেন--

অ্যান্টিহিস্টামিন গ্রহণ:

হালকা চুলকানি, লালচে ফুসকুড়ি বা হাঁচি হলে দ্রুত একটি অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। তবে নিয়মিত সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন।

ঠান্ডা সেঁক বা গোসল:

চুলকানি বা ত্বকের জ্বালা কমাতে আক্রান্ত স্থানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন বা ঠান্ডা ভেজা কাপড় দিয়ে সেঁক দিন। এতে দ্রুত আরাম পাওয়া যায়।

প্রচুর পানি পান করুন:

শরীর থেকে অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যাপ্ত পানি বা ডাবের পানি পান করুন।

কখন যাবেন ডাক্তারের কাছে ?
নিচের উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যান—

১. শ্বাস নিতে কষ্ট হওয়া
২. মুখ, ঠোঁট বা চোখ ফুলে যাওয়া
৩. মাথা ঘোরা বা অজ্ঞান ভাব

বিশেষ পরামর্শ--

১. আগে থেকেই অ্যালার্জি থাকলে ইলিশ বা ওই ধরনের মাছ এড়িয়ে চলুন
২. নতুন করে সমস্যা হলে অ্যালার্জি টেস্ট করাতে পারেন

আরটিভি/এমআই


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
আরও পড়ুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
ইলিশের উৎপাদন বাড়তে সরকারের বড় উদ্যোগ  
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড