ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

হার্ট সুস্থ আছে কি না জেনে নিন এক পায়ে দাঁড়িয়ে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত

বর্তমানে প্রতিনিয়ত বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। হৃদরোগ এখন আর বয়স্কদের অসুখ নয়, কমবয়সীরাও হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করছেন। তাই এ বিষয়ে সবারই সচেতন হওয়া জরুরি। না হলে যখন তখন ঘটতে পারে বিপদ।

হৃদরোগে আক্রান্ত হলে শরীরে একাধিক লক্ষণ দেখা দিতে পারে। যদিও ব্যক্তি-ভেদে লক্ষণ পরিবর্তন হতে পারে। তাই অনেকেই হৃদরোগের বিভিন্ন লক্ষণ দেখেও অবহেলা করেন আবার অনেকে নিজের অজান্তেই ভোগেন হৃদরোগে।

তবে একটি পরীক্ষা করলে আপনি সহজেই বুঝতে পারবেন, আপনার হার্ট ভালো আছে কি না। ঘরে এক পায়ে দাঁড়িয়ে করতে হবে এই পরীক্ষা।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়াতে পারলে বুঝবেন আপনার হৃদযন্ত্রসহ সার্বিক স্বাস্থ্য ভালো আছে।

এই গবেষণায় ৮৪১ জন নারী ও ৫৪৬ জন পুরুষ অংশগ্রহণ করেন। তাদের গড় বয়স ছিল ৬৭ বছর। এক পায়ে দাঁড়ানোর সময় অংশগ্রহণকারী তাদের চোখ খোলা রেখেছিলেন। এক পা উঁচু করে রাখার সর্বোচ্চ সময় ছিল ৬০ সেকেন্ড।

এই পরীক্ষায় যেসব অংশগ্রহণকারী নিজেদের ভারসাম্য ধরে রাখতে পারেননি তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেশি ছিল।

গবেষণার প্রধান লেখক ও কিয়োটো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের সেন্টার ফর জেনোমিক মেডিসিনের সহযোগী অধ্যাপক ইয়াসুহারু তাবারার এ বিষয়ে জানান, এক পায়ে দাড়ানোর সক্ষমতা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

তার মতে, এক পায়ে যারা দাঁড়াতে পারেন না তাদের মধ্যে মস্তিষ্কের রোগ ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বেশি। আবার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি আছে কি না সেটিও জানা যায় এই পরীক্ষার মাধ্যমে। নিয়মিত এক পায়ে দাঁড়ানোর অভ্যাস করলেও মিলবে সুফল। এটি শরীরচর্চার একটি ভঙ্গি। যা ডিমেনশিয়া প্রতিরোধ করে ও শরীরের ভারসাম্য বজায় রাখা যায়।

আবার মানসিকভাবেও সুস্থতা মেলে। এমনকি শারীরিক সক্ষমতাও বাড়ায় এই ভঙ্গি, কাঁধের প্রশস্ততা বাড়ায়। এক পায়ে দাঁড়ানোর অভ্যাস করলে আপনার হার্টও ভালো থাকবে।

সূত্র: ব্রাইট সাইড/হার্ট.অর্গ/ফ্রাইডে ম্যাগাজিন

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু
গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে ভ্রূণে ছড়িয়ে পড়া নির্দিষ্ট কিছু সংক্রমণ শিশুর পরবর্তী জীবনে অটিজম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি বাড়াতে পারে।
নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
চোখের সামনে হঠাৎ অন্ধকার বা কালো বা ধূসর ছায়া দেখা, কিংবা দৃষ্টির কোনো অংশ পর্দার মতো অন্ধকার হয়ে আসাকে অনেকেই সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান।
চোখে হঠাৎ অন্ধকার দেখছেন? যে বিপদের সংকেত হতে পারে
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস
সুস্থ থাকতে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়াই যথেষ্ট নয়, প্রতিদিনের জীবনযাপনেও কিছু ভালো অভ্যাস তৈরি করা জরুরি।
সুস্থ থাকতে আজ থেকেই বদলান এই ১৭ অভ্যাস
আরও পড়ুন
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি
হৃদরোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার
হৃদরোগের ঝুঁকি কমাতে বছরে একবার করুন এই ৪ পরীক্ষা