ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শীতে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে, সুরক্ষায় মানতে হবে যেসব নিয়ম

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
শীত মৌসুমে শিশু ও বয়স্কদের নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে, তাই প্রয়োজন সচেতনতা ও সময়মতো টিকা গ্রহণ। ছবি: সংগৃহীত

শীত এলেই শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ে নিউমোনিয়ার ঝুঁকি। ফুসফুসের প্রদাহজনিত এ রোগে আক্রান্ত হলে শ্বাস নিতে সমস্যা হয়, এমনকি গুরুতর অবস্থায় জীবনহানির আশঙ্কাও থাকে। রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ ১২ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। এতে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয় এবং পুঁজ বা তরল জমে অক্সিজেন গ্রহণের স্বাভাবিক ক্ষমতা কমে যায়। অপুষ্টি, বায়ুদূষণ, প্রয়োজনীয় টিকা না নেওয়া ও যথাযথ চিকিৎসার অভাব শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। তবে তরুণ ও সুস্থ ব্যক্তিরাও নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন।

নিউমোনিয়া থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। পাশাপাশি ধূমপান পরিহার করতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ঢাকতে হবে এবং অন্যদের সামনে সরাসরি হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বয়স ও স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণ করা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে?
শরীরের পুষ্টির চাহিদা পূরণে অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ ও সাপ্লিমেন্টের পাশাপাশি প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করেন।
টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে?
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ শুকিয়ে থাকা, জিভ আঠালো লাগা কিংবা গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই।
ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
সারাদিনের ক্লান্তি দূর করতে কিংবা কাজের ফাঁকে চাঙা থাকতে অনেকেই ভরসা করেন এনার্জি ড্রিংকের ওপর।
এনার্জি ড্রিংকেই বাড়তে পারে তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
আজ ৬ নভেম্বর, বিশ্ব চিৎকার বন্ধ দিবস। রাগ, ক্ষোভ কিংবা মতবিরোধের সময় চিৎকারের পরিবর্তে ধৈর্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ যোগাযোগের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে দিবসটি পালিত হয়।
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই।
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
আরও পড়ুন
সর্দি-কাশি না নিউমোনিয়া, বুঝবেন যে লক্ষণে
কুষ্টিয়ায় নিউমোনিয়া আক্রান্ত দুই শিশুর মৃত্যু, হামের নমুনা সংগ্রহ
নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী