ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
পূজার মিষ্টিমুখে ঘরেই তৈরি করুন সুস্বাদু নারকেলের নাড়ু। ছবি: কাল্পনিক

পূজার আনন্দে মিষ্টিমুখ না হলে কি চলে। উৎসবের দিনে বাড়িতে তৈরি নানা পদের মধ্যে নারকেলের নাড়ু হতে পারে দারুণ এক আয়োজন। নারকেল, গুড় বা চিনি আর কয়েকটি সহজ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই মজাদার মিষ্টি। এবারের পূজায় পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু নারকেলের নাড়ু।

নারকেলের নাড়ু বানাতে যা যা লাগবে

নারকেল ১টি
গুড় বা চিনি ১ কাপ
এলাচ ২–৩টি
দারুচিনি ২–৩ টুকরা
গুঁড়া দুধ ২ টেবিল চামচ
মুড়ি ১ কাপ

যেভাবে তৈরি করবেন

প্রথমে নারকেল কুরিয়ে নিন। এরপর কুরানো নারকেলের সঙ্গে গুড় বা চিনি, এলাচ ও দারুচিনি ভালোভাবে মিশিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিন।

এবার চুলায় একটি পাত্র বসিয়ে নারকেলের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি আঠালো হয়ে আসে।

এরপর এতে গুঁড়া দুধ ও গুঁড়া করা মুড়ি দিয়ে আবার ভালোভাবে নাড়ুন। সব উপকরণ মিশে গেলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি হাতে নেওয়ার মতো ঠান্ডা হলে অল্প অল্প করে নিয়ে গোল আকারে নাড়ু তৈরি করুন। সবশেষে নাড়ুগুলো গুঁড়া করা মুড়িতে গড়িয়ে নিন।

ব্যস, তৈরি হয়ে গেল মজাদার নারকেলের নাড়ু। পছন্দের পাত্রে সাজিয়ে পরিবেশন করুন পূজার অতিথিদের। ঘরে তৈরি এই মিষ্টি উৎসবের আনন্দে যোগ করবে বাড়তি স্বাদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক শেফ দিবস আজ 
বিশ্বজুড়ে রন্ধনশিল্পীদের হাত ধরে বদলেছে রান্নার কৌশল, জনপ্রিয় হয়েছে বিভিন্ন দেশের খাবার, তৈরি হয়েছে নতুন স্বাদের ধারণা। তাদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানকে সম্মান জানাতে প্রতি বছর দিবসটি পালন করা হয়।
আন্তর্জাতিক শেফ দিবস আজ 
ইলিশের নামে বিক্রি হচ্ছে চন্দনা ও সুরমা, চিনবেন যেভাবে
ইলিশের চড়া দাম ও বাজারে চাহিদার সুযোগ নিয়ে আসল ইলিশের বদলে চন্দনা ও সুরমা মাছ বিক্রির অভিযোগ রয়েছে। দেখতে কিছুটা মিল থাকায় অনেক ক্রেতা এসব মাছকে ইলিশ ভেবে কিনছেন। বিশেষ করে হোটেলে রান্না করা মাছ পরিবেশনের সময় আসল ইলিশ ও অন্য মাছের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।
ইলিশের নামে বিক্রি হচ্ছে চন্দনা ও সুরমা, চিনবেন যেভাবে
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
যে গোলাপি কেকের প্রেমে মশগুল বিশ্বখ্যাত স্টাইল আইকনরা
নিউইয়র্ক শহরে খাবার নিয়ে হঠাৎ করে উন্মাদনা তৈরি হওয়া নতুন কিছু নয়। কখনো ম্যাগনোলিয়া বেকারির কাপকেক, কখনো ক্রোনাট, আবার কখনো বিশালাকার লেভাইন কুকিজ সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে নানা খাবারই পেয়েছে সাময়িক তারকাখ্যাতি। তবে এসব ক্ষণস্থায়ী ট্রেন্ডের ভিড়েও প্রায় নয় দশক ধরে নিজের জায়গা ধরে রেখেছে একটি বিশেষ কেক।
যে গোলাপি কেকের প্রেমে মশগুল বিশ্বখ্যাত স্টাইল আইকনরা
ঢাকায় ‘নাইটস ইন ইস্তাম্বুল’ তুর্কি ফুড ফেস্টিভ্যাল
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠান শেরাটন ঢাকা আয়োজন করেছে ‘নাইটস ইন ইস্তাম্বুল’ শীর্ষক বিশেষ তুর্কি ফুড ফেস্টিভ্যাল। আগামী ৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বনানীর শেরাটন ঢাকার ১৪তম তলায় দ্য গার্ডেন কিচেনে এ আয়োজন চলবে।
ঢাকায় ‘নাইটস ইন ইস্তাম্বুল’ তুর্কি ফুড ফেস্টিভ্যাল