ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সংসদে ৭ বিল পাস

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) সাতটি বিল সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়েছে।

পাস হওয়া বিলগুলো হলো- গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ড বিল।

এছাড়া শুধুমাত্র উত্থাপন হয়েছে তিনটি বিল। এগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্য আনীত বিল।

আরও পড়ুন

এর মধ্যে নোট অব ডিসেন্ট থাকায় পরে এসব বিলের ওপর আলোচনা হবে। এছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তিনটি বিলে বিরোধীদল নোট অব ডিসেন্ট দিয়েছে। এগুলো উত্থাপন করা হয়েছে যেন বিরোধী দলের সদস্যরা অধিকতর বিশ্লেষণ করতে পারেন। আগামীকালের সেশনে আলোচনা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়া কত, তালিকা প্রকাশ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়া কত, তালিকা প্রকাশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্থকে বক্তব্যের জন্য বাড়তি ৮ মিনিট, স্পিকারের সঙ্গে বন্ধুত্বের খুনসুটি
সবাই মিলে দেশ পুনর্গঠন করলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী