আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে শাহজালাল বিমানবন্দর: বিমানমন্ত্রী

আরটিভি নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৬:৪০ পিএম


আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে শাহজালাল বিমানবন্দর: বিমানমন্ত্রী
বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফরোজা খানম। ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা করেন।

তিনি বলেন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক অ্যাভিয়েশন হাবে পরিণত করতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের সেই লক্ষ্য পূরণ হবে। আমরা আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে সদা প্রস্তুত।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করছি; যা আমাদের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission