ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দেশের সব জেলা শাখা বা ইউনিটে এই নির্দেশনা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

তারা জানিয়েছে, কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং সভা পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।

আরও পড়ুন

সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো-

১. দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট সব সমস্যা চিহ্নিত করবে এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেবে।

২. গণপরিবহন ও পণ্য পরিবহনের গাড়িতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করায় মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সভায় জানানো হয়। এ ছাড়া টায়ার-টিউবসহ অন্যান্য যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সভায় বর্ধিত আয়কর কমানো এবং যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসের দাবি জানানো হয়। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

৩. সমিতিকে আরও গতিশীল করতে দেশের সব বৈধ সংগঠনকে এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় সভার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৭ অক্টোবর ছুটি বাতিল
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ অক্টোবর ছুটি বাতিল
৭ নভেম্বর সাধারণ ছুটি
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ নভেম্বর সাধারণ ছুটি
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
পূজার ছুটি ও সপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
তিনি বলেন, বর্তমান বিশ্বে পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই। জাতীয় স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে বাংলাদেশের কূটনীতিকে আরও অর্থনৈতিককেন্দ্রিক হতে হবে।
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
আরও পড়ুন
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন
‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’