ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসার দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ মে) বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর গোলকীবাড়ী কবরস্থানে পরিবারের সদস্যরা তার দাফন সম্পন্ন করেন। সেখানে তাকে তার প্রয়াত স্বামীর পাশে দাফন করা হয়। পরে মরহুমার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে আছরের নামাজ শেষে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত মুসল্লিদের কাছে কান্নাজড়িত কণ্ঠে মায়ের জন্য দোয়া কামনা করেন ডা. এজেডএম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

জানাজায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, লিটন আকন্দ ও একেএম মাহাবুবুল আলমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

আরও পড়ুন

এর আগে, বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন নেসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রিপরিষদের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে পড়েছে জ্বালানি খাত, তাই আমাদের সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে বেছে নিয়েছে। জনসম্পৃক্ততায় যত বেশি সোলার লাগানো যাবে তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্যমাত্রা হলো আগামী গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন।
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংকে বিদায় জানিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেন হুমায়ুন কবির।
‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে।
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে যান।
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
রাগ-ক্ষোভ নয়, রাষ্ট্র চলে যৌক্তিকতার ভিত্তিতে: সমাজকল্যাণমন্ত্রী
‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে’
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুরের অনুষ্ঠিত হবে জব ফেয়ার