ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের প্রশংসা করলেন শামা ওবায়েদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৫২ পিএম
জামিল হাজী ইসমাইল আল বালুশি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজী ইসমাইল আল বালুশি আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের অফিসে সৌজন্য বৈঠক করেছেন।

সোমবার (১০ মে) বৈঠক চলাকালে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এ সময় ওমানের রাষ্ট্রদূত ১৩তম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি-নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে তার সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

উভয় পক্ষ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং ক্রীড়ার মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করে।

ওমানের একটি বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়কে আতিথেয়তা প্রদানের জন্য ওমান সরকারের প্রশংসা করার পাশাপাশি প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শূন্য-সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর বিষয়টিকে বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন, যাতে তারা স্বাগতিক দেশ ও বাংলাদেশ উভয়ের অর্থনীতিতে কার্যকরভাবে অবদান রাখতে পারে।

প্রতিমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (পিজিএ৮১) সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ওমানের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় এশিয়ার শেয়ারবাজারে পতন, বেড়েছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ