ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অবশেষে পৌরসভা হলো পেকুয়া, গেজেট প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৪:২২ এএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। আনুষ্ঠানিকভাবে ‘পৌরসভা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে পেকুয়া।

রোববার (১৭ মে) সরকারের পক্ষ থেকে ‘পেকুয়া পৌরসভা’ প্রতিষ্ঠার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যদিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া আরও একটি বড় প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।

রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-২ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ গেজেটটি প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপসচিব আশফিকুন নাহার।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৪ ধারার উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পেকুয়া উপজেলাধীন নির্দিষ্ট এলাকা নিয়ে ‘পেকুয়া পৌরসভা’ প্রতিষ্ঠা করেছে।

গেজেটের তফসিল অনুযায়ী-পেকুয়া উপজেলার ৪নং পেকুয়া ইউনিয়নের দুটি প্রধান মৌজা নিয়ে এই পৌরসভার সীমানা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পেকুয়া মৌজার (জে.এল. নং- ০৮) ১-৮৯৫, ১৫০১-৩৪৩৩, ৪০০১-৫১১১, ৭০২০-৭৮৪১, ১০০০১-১০১৭৬, ১১০০১-১১৩০৭ এবং ১২০০১-১২২০৮ দাগের এলাকাসমূহ। এছাড়া মেহেরনামা মৌজার (জে.এল. নং- ০৭) ১-৪৫৮, ৫১১-৫১৫ এবং ৪০০১-৪০৩৭ দাগের এলাকাসমূহ নতুন এই পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠার চূড়ান্ত গেজেট প্রকাশের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে পেকুয়া সদরের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ তৈরি হয়।

পেকুয়াবাসী এই যুগান্তকারী অর্জনের জন্য পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, সালাহউদ্দিন আহমদ পেকুয়াকে উপজেলা করার পর থেকেই এটিকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই আজ পেকুয়া পৌরসভার স্বীকৃতি পেল।

সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ণাঙ্গ পৌরসভা ঘোষণার ফলে পেকুয়া সদরের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে। নাগরিক জীবনে যুক্ত হবে আধুনিক সুবিধা। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানিসহ সব ধরনের নাগরিক সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে। সরকারি বরাদ্দ ও পৌরসভার নিজস্ব আয়ের মাধ্যমে পেকুয়া একটি মডেল শহরে পরিণত হবে।

আরও পড়ুন

সূত্র মতে, চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ায় খুব শিগগিরই সরকার কর্তৃক একজন ‘পৌর প্রশাসক’ নিয়োগের মাধ্যমে পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
আরও পড়ুন
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার
জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
কসবা পৌরসভার ক্যাশিয়ারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ