ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

‘ব্যক্তি আক্রোশ ও চরিত্রহনন বাকস্বাধীনতা নয়, এগুলো অপরাধ’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:৩৫ এএম
বক্তব্য রাখছেন আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তি আক্রোশ বা আক্রমণ এবং মানুষের চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো অপরাধ।

সোমবার (২৫ মে) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আতিকুর রহমান রুমন বলেন, সম্প্রতি একটি ঘটনায় দেখা গেছে- এক কিশোরী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নাম ধরে সম্বোধন ও তাকে তাচ্ছিল্য করছে এবং সেখানে উপস্থিত সাবেক এক উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। একজন প্রধানমন্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটাও মেয়েটা জানে না। এটা এক ধরনের সামাজিক অবক্ষয়।

তিনি বলেন, ওই মেয়েটা যে ভাষায় কথা বলেছে, এটা দেখে আরও ১০ টা ছেলে-মেয়ে শিখবে। তাই আমাদের সন্তানদের সম্মান দিয়ে কথার ক্ষেত্রে সঠিক শিক্ষা দেওয়া উচিৎ।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের কল্যাণে ভালো কিছু করার চেষ্টা করছেন। এটাকে সবার পজিটিভলি দেখা উচিত।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ শিবলী বলেছেন, উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: রুমন
গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব
ঈদের ছুটিতেও সরকারি কার্যক্রম তদারকি করেছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব
বগুড়া মডেল সিটি হিসেবে গড়ে উঠবে: আতিকুর রহমান রুমন