ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
ছবি: সংগৃহীত

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন- জয়নাল আবেদীন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মো. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মো. ইসমাইল ওরফে রুবেল।

রোববার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র‍্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী বলেন, গত বছরের শেষভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের আলোকে র‍্যাব এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরেযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুন

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেকোনো ধরনের সংবেদনশীল ও স্পর্শকাত তথ্য সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করার আগে আমরা যেন যাচাই বাছাই করি এবং তথ্য অপপ্রচারের মত ঘৃণ্য অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখি।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ইদানিং রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিয়ে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এআই জেনারেটেড কিছু ফটো ফ্যাসিবাদী গ্রুপ পরিকল্পিতভাবে ছড়ায়। এ বিষয়ে চারটি মামলা হয়েছে। প্রত্যেকটা ছবি এআই ডিটেকশন সফটওয়ার দিয়ে ডিটেক্ট হয়েছে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। এই সম্পর্কে যত রকমের তথ্য আছে, ডিজিটাল এভিডেন্স আছে, এটা আমরা কোর্টে প্রেরণ করবো এবং এই প্রত্যেকটি প্রোপাগান্ডা ছড়ানোর পিছনে আমরা তদন্তকালীন সময় দেখেছি ফ্যাসিবাদ গ্রুপ দেশে এবং বিদেশে লুকায়ত সংজ্ঞবদ্ধ বট বাহিনী রাষ্ট্রের ভাবমূর্তি পরিকল্পিত উপায় নষ্ট করার জন্য এই কার্যক্রম পরিচালনা করছে। আমরা ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করবো।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আরও পড়ুন
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম