ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
বিজয়ীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ছবি সংগৃহীত

বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৬ ‘ক’ ক্যাটাগরিতে ব্যক্তিপর্যায়ে স্বর্ণপদক পেয়েছেন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে একজন গবেষক, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, দুটি প্রতিষ্ঠান এবং বন অধিদপ্তরের একটি বিশেষ ইউনিটকে এ পুরস্কার দেয় সরকার।

‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের পক্ষ থেকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’, ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ এবং ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫’ বিজয়ীদের নাম ঘোষণা ও সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।

আরও পড়ুন

বন্যপ্রাণী সংরক্ষণে স্বীকৃতি

ব্যক্তি পর্যায়ে বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কার পেয়েছেন বন্যপ্রাণী আলোকচিত্রী ফয়সাল বীন আজাদ (আদনান আজাদ)। প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই পুরস্কার পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)।

বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণায় ব্যক্তি পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাজেদা বেগম এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে একই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী/ইউনিট পর্যায়ে বন্যপ্রাণী অপরাধ দমনে অসামান্য ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছে বন অধিদপ্তরের ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)’।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
বন্যপ্রাণীর গায়ে মাইক্রোচিপ বসাবে বন বিভাগ, কিন্তু কেন?
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও
তারেক রহমানকে পাঠানো চিঠিতে যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প