আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ  

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৮:৩৯ পিএম


আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত: প্রধানমন্ত্রী
রিহ্যাবের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আবাসন শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। 

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী জানান, আবাসন খাতে যেন কেউ কোনো ধরনের অনিয়ম করতে না পারে, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে নগরায়ণ শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। একই সঙ্গে কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রিহ্যাব প্রতিনিধিদল ফ্ল্যাট ও জমির নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানায়। পাশাপাশি আবাসন খাতসংক্রান্ত সেবা পুরোপুরি ডিজিটাল করা এবং সীমিত জমির সঠিক ব্যবহারে ফ্লোর এরিয়া রেশিও (ফার) বৃদ্ধি ও উল্লম্ব নগরায়ণের প্রস্তাব উপস্থাপন করে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission