ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সামনে আবারও ৪ দিনের লম্বা ছুটির সুযোগ!

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম
ফাইল ছবি

আরও একটি লম্বা ছুটি কাটানোর সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। আর এই সুযোগ এসেছে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) সুবাদে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে। তবে, এই ছুটির সঙ্গে এক দিনের ছুটি নিতে পারলে চার দিনের ছুটি ভোগ করা যাবে।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি। ফলে, মোট চার দিনের ছুটি পাওয়া যাবে।

আরও পড়ুন

এদিকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকে। ঐসব প্রতিষ্ঠানে কর্মরত অনেকের ক্ষেত্রেও চার দিনের এই ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রেও একইভাবে তাদেরকে বৃহস্পতিবার ছুটি নিতে হবে।

মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দিনটি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও করপোরেট প্রতিষ্ঠানসহ অধিকাংশ কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
আরও পড়ুন
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ
আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ পাবেন যারা
‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল যেখানে