ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি লালনের আহ্বান তথ্যমন্ত্রীর

বাসস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১১:১৬ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-ছবি: সংগৃহীত

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের বৈচিত্র্যপূর্ণ বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয় যে, আমাদের সংস্কৃতির গভীরে ধর্মীয় মূল্যবোধের বড় প্রভাব রয়েছে। একই সাথে এটিও স্পষ্ট হয় যে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে কিংবা জীবন থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দেখে, কাওয়ালীর মতো সুফি ধারার চর্চা তাদের মানসিকতা থেকে সম্পূর্ণ আলাদা।

উপমহাদেশে ইসলামের শান্তির বার্তা প্রচারে কাওয়ালী ও সুফি সংস্কৃতির ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কাওয়ালীর মূল সুরের ভেতরে স্রষ্টার সাথে সৃষ্টির পরম প্রেমের সম্পর্কই ফুটে ওঠে।

জাতীয় প্রেসক্লাবের নতুন সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করে জহির উদ্দিন স্বপন জানান, প্রেসক্লাব কর্তৃপক্ষ শিগগিরই ‘বাউল সংগীত সন্ধ্যা’র আয়োজন করতে যাচ্ছে। কাওয়ালী ও বাউলের এই সংমিশ্রণ দেশের প্রকৃত সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের সার্বিক কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক আরও সুদৃঢ় থাকবে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী
‘কোনো ষড়যন্ত্রই মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না’