ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-উই-৫ ক্যাবলের দুই দিকের সংযোগই বন্ধ ছিল। এতে দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয় এবং ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।

বিএসসিপিএলসি জানায়, ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কিছু এলাকায় ইন্টারনেটের গতি কমে যায়। পরে দুপুর ২টার দিকে ক্যাবলের সংযোগ সচল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট কোনো সরঞ্জামে ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে ক্যাবলটি কিছু সময়ের জন্য ডাউন ছিল। বর্তমানে সংযোগ স্বাভাবিক রয়েছে। তবে সামগ্রিকভাবে ইন্টারনেট সেবায় বড় ধরনের প্রভাব পড়েনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
আরও পড়ুন
দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস
সিমের নেট বন্ধ, তবু বিমানে ইন্টারনেট কীভাবে কাজ করে 
৯৬ বিদ্যালয়ের ইন্টারনেট খরচের টাকা শিক্ষা কর্মকর্তাদের পকেটে
বিশ্বে ইন্টারনেটের গতি ও সেবার মানে তলানির দিকে বাংলাদেশ