ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

ইন্টারনেটে কোনো খবর, গসিপ কিংবা প্রয়োজনীয় তথ্যের লিংকে ক্লিক করার পর হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে ‘Page Not Found’ বা ‘404 Error’। গুরুত্বপূর্ণ কোনো তথ্য পড়তে গিয়ে এমন বার্তা এলে স্বাভাবিকভাবেই বিরক্ত হন ব্যবহারকারীরা।

অনেকেই আবার মনে করেন, ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ার কারণেই হয়তো ওয়েবপেজটি খুলছে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 404 Error-এর সঙ্গে ইন্টারনেট সংযোগের সরাসরি কোনো সম্পর্ক থাকে না।

সহজভাবে বললে, ব্যবহারকারী যে ওয়েবপেজটি খুলতে চাইছেন, সার্ভার সেটি খুঁজে না পেলেই 404 Error দেখায়। বিষয়টি বোঝার জন্য ইন্টারনেটকে একটি বিশাল লাইব্রেরি হিসেবে ভাবা যেতে পারে। ব্রাউজারে কোনো ওয়েব ঠিকানা লিখে একটি নির্দিষ্ট পেজে প্রবেশ করা অনেকটা লাইব্রেরিতে নির্দিষ্ট একটি বই খোঁজার মতো।

বইটি নির্দিষ্ট জায়গায় থাকলে সহজেই সেটি পাওয়া যায়। কিন্তু বইটি সরিয়ে ফেলা হলে কিংবা ভুল ঠিকানা দেওয়া হলে সেটি খুঁজে পাওয়া সম্ভব হয় না। ওয়েবপেজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

‘404 Not Found’ মূলত একটি HTTP স্ট্যাটাস কোড। এর অর্থ হলো, সার্ভার সচল আছে এবং ব্যবহারকারীর অনুরোধ পেয়েছে, কিন্তু অনুরোধ করা নির্দিষ্ট ওয়েবপেজটি সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না।

যে কারণে দেখা যায় 404 Error

404 Error দেখানোর সবচেয়ে সাধারণ কারণ হলো ভুল URL। ওয়েব ঠিকানায় একটি অক্ষর, সংখ্যা কিংবা কোনো চিহ্ন ভুল হলেও কাঙ্ক্ষিত পেজটি খোলা সম্ভব হয় না।

এ ছাড়া কোনো ওয়েবসাইট থেকে পুরোনো খবর, প্রতিবেদন বা অন্য কোনো কনটেন্ট মুছে ফেলা হলেও 404 Error দেখা দিতে পারে। অনেক সময় ওয়েবসাইটের কাঠামো পরিবর্তন করে কোনো পেজের ঠিকানা বদলে দেওয়া হয়। কিন্তু পুরোনো ঠিকানা থেকে নতুন ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা না থাকলে পুরোনো লিংকটি ‘Broken Link’ হয়ে যায়। ফলে সেখানে প্রবেশ করলেই 404 Error দেখায়।

404 Error দেখালে কী করবেন?

এ ধরনের বার্তা দেখলে খুব বেশি চিন্তার কারণ নেই। প্রথমে ব্রাউজারের অ্যাড্রেস বারে থাকা URL সঠিক আছে কি না, তা পরীক্ষা করা যেতে পারে।

পেজটি না খুললে ওয়েবসাইটটির হোমপেজে গিয়ে সার্চ অপশনে প্রয়োজনীয় খবর বা প্রতিবেদনের শিরোনাম লিখে খুঁজে দেখা যায়। অনেক ক্ষেত্রে ওয়েবসাইটের নতুন ঠিকানায় কনটেন্টটি পাওয়া যেতে পারে।

এ ছাড়া ব্রাউজার রিফ্রেশ করে আবার চেষ্টা করা যায়। প্রয়োজন হলে ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করেও পেজটি খোলার চেষ্টা করা যেতে পারে।

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে অনেক ওয়েবসাইট এখন কাস্টম 404 পেজ ব্যবহার করে। এসব পেজে সাধারণত হোমপেজে ফেরার লিংক, সার্চ বক্স কিংবা জনপ্রিয় প্রতিবেদনগুলোর লিংক দেওয়া থাকে। ফলে কাঙ্ক্ষিত পেজটি পাওয়া না গেলেও ব্যবহারকারী সহজেই ওয়েবসাইটের অন্য অংশে যেতে পারেন।

তাই পরের বার ‘Page Not Found’ বা ‘404 Error’ লেখা দেখলে ধরে নেওয়ার প্রয়োজন নেই যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটি নির্দিষ্ট ওয়েবপেজের ঠিকানা, অবস্থান কিংবা পেজটি সরিয়ে ফেলার সঙ্গে সম্পর্কিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
ভিডিও ও কনটেন্ট নির্মাতাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। ভিডিও প্রকাশের মাধ্যমে দর্শক ও ভিউ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন নির্মাতারা। তবে নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য সেই আয়ের পথ আরও কঠিন করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়।
সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
অপটিমাস রোবটের উৎপাদন বাড়াতে গিয়ে চাপে টেসলা
মানুষের মতো দেখতে ও কাজ করতে সক্ষম হিউম্যানয়েড রোবট তৈরির পরিকল্পনায় এগোচ্ছে টেসলা। তবে অপটিমাস রোবটের উৎপাদন বাড়াতে গিয়ে জটিলতার মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
অপটিমাস রোবটের উৎপাদন বাড়াতে গিয়ে চাপে টেসলা
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
আরও পড়ুন
দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস
সিমের নেট বন্ধ, তবু বিমানে ইন্টারনেট কীভাবে কাজ করে 
হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি
৯৬ বিদ্যালয়ের ইন্টারনেট খরচের টাকা শিক্ষা কর্মকর্তাদের পকেটে