ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম
বাংলাদেশের একটি গ্রামের ঐতিহ্যবাহী ঘানি ঘরে গিয়ে ঘানির ঘূর্ণন এবং তেল নিষ্কাশনের কৌশল প্রদর্শন করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সময়ের পরিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে কাঠের ঘানিতে বানানো খাঁটি সরিষার তেল। গ্রামবাংলার অতি পরিচিত দৃশ্যটি এখন আর খুব একটা চোখে পড়ে না। বৈদ্যুতিক যন্ত্রেই করা হচ্ছে তেল ভাঙ্গানোর কাজ। তবে সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী এই পদ্ধতি দেখে মুগ্ধ হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

রোববার (৩০ আগস্ট) ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেইজে সরিষার তেল তৈরির ছবি পোস্ট করে ঐতিহ্যবাহী এই পদ্ধতির প্রশংসা করেছেন তিনি।

আরও পড়ুন

ছবির ক্যাপশনে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লেখেছেন, ঘানিভাঙা সরিষার তেল! সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লাগলো।

790529060_1390671033192461_2425665714430249041_n

প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্রিস্টেনসেন একটি গ্রামের ঐতিহ্যবাহী ঘানি ঘরে গিয়ে ঘানির ঘূর্ণন এবং তেল নিষ্কাশনের কৌশল প্রদর্শন করছেন। কাঠের তৈরি বিশাল এ ঘানিতে একটি ঘোড়াকে গোল হয়ে ঘুরিয়ে সরিষা পেস্ট করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিশুদ্ধ সরিষার তেল তৈরি করা হচ্ছে।

790529060_1390671033192461_2425665714430249041_n

পরিদর্শনের সময় কারিগররা ঘানি চালনার নানা কৌশল ও তেল নিষ্কাশনের দীর্ঘদিনের ঐতিহ্য তুলে ধরেন রাষ্ট্রদূতকে। পরে ঘানি থেকে সদ্য নিষ্কাশিত খাঁটি সরিষার তেল একটি কাচের বোতলে ভরে প্রদর্শন করা হয়।

আধুনিক যন্ত্রপাতির দাপটে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই লোকজ ঐতিহ্য ও হস্তশিল্প সরাসরি দেখে মার্কিন রাষ্ট্রদূত গভীর আগ্রহ ও প্রশংসা করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
স্ত্রীকে নিয়ে লোকায়ন জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বাংলার ঐতিহ্যে
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবরোধকে ‘ভয়াবহ সন্ত্রাস’ বললেন মার্কিন রাষ্ট্রদূত
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত