ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবরোধকে ‘ভয়াবহ সন্ত্রাস’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি ইসরাইলি বসতিস্থাপনকারীদের অবরোধের ঘটনাকে ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

নাবলুসের কুসরা গ্রামে রোববার (৯ আগস্ট) থেকে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি অবরোধ করে রেখেছেন ইসরাইলি বসতিস্থাপনকারীরা। অবরুদ্ধ বাড়িগুলোর একটি যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মালিকানাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবরোধের কারণে তারা খাবারসহ প্রয়োজনীয় বিভিন্ন সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকের পরিবারের বাড়ির সঙ্গে যারা এমন আচরণ করছে, তাদের কর্মকাণ্ড ‘অপরাধমূলক’। পরিবারটিকে ভয় দেখানো ও হয়রানির উদ্দেশ্যে চালানো এই কর্মকাণ্ডকে তিনি ‘ঘৃণ্য’ উল্লেখ করে বলেন, এ ধরনের ‘গুন্ডামির কোনো অজুহাত নেই’।

মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরাইল এ ঘটনায় হস্তক্ষেপ করেছে।

হাকাবির এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিষ্টান ধর্মযাজক। অতীতে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এমনকি ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণারও বিরোধিতা করেছেন হাকাবি।

আরও পড়ুন

এ অবস্থায় ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকাণ্ডকে প্রকাশ্যে ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যটি বিশেষভাবে আলোচিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেপ্তার করল র‍্যাব
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
স্ত্রীকে নিয়ে লোকায়ন জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ বাংলার ঐতিহ্যে