
উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিচ্ছে সিঙ্গাপুর সরকার। ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’ (সিঙ্গা) বৃত্তি তার মধ্যে অন্যতম।
বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বিনামূল্যে বা আংশিক অর্থ খরচের মাধ্যমে উচ্চশিক্ষা অর্জন করার সুযোগ থাকে, যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গা বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ করে দিয়েছে সিঙ্গাপুর।
এই বৃত্তির আওতায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করার সুযোগ থাকছে। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা: টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া প্রতি মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৭৭ হাজার ২৯৫ টাকা। আবাসন ভাতা হিসেবে এককালীন ১ হাজার সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার ৫০০ টাকা দেয়া হবে। সেইসঙ্গে বিমানে আসা-যাওয়ার টিকিট বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২০ হাজার ৮৮২ টাকা পাবেন শিক্ষার্থীরা। মেডিকেল ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাও থাকবে এই সিঙ্গা বৃত্তিতে।
আবেদনের যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেইসঙ্গে একাডেমিক ফলাফল ভালো হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইএলটিএস/টোয়েফেল/স্যাট ১ ও ২-এর ফলের সনদ (যদি থাকে) ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়গুলো চাইতে পারে। আর রেফারেন্স লেটার লাগবে দুটি।
আবেদনের সময়সীমা: আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।




