
ভোলার বোরহানউদ্দিনে হাসপাতাল রোডে আলিফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় দোয়া-মিলাদের মধ্য দিয়ে উদ্বোধন করা কেন্দ্রটি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলিফ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ডা. ফখরুল আলম জানান, ডায়াগনস্টিক সেন্টারে ২৪ ঘণ্টা রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। দক্ষ ও অভিজ্ঞ টেকনোলোজিস্ট দ্বারা ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হবে। এ ছাড়াও সর্বাধুনিক মেশিন, ল্যাব ও যন্ত্রপাতির সুবিধা থাকবে এখানে।




