ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম
ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৬৬১- স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৯০৫- খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯১৮- বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রীসহ নিহত হন। ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
১৯৩২- ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানির পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন। নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৪৬- যুক্তরাষ্ট্রের বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৬৫- ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
১৯৬৮- মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
১৯৬৯- মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
১৯৭৩- আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যুত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যুত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া, তিউনিসিয়া এবং মৌরিতানিয়া।
১৯৭৯- হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন।
১৯৮১- মাহাথির বিন মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০- ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত। ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে।
১৯৯৭- মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
২০০৭- তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

জন্ম
১৮৬০- অটো ইয়েসপার্সেন, ডেনীয় ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ।
১৮৭২- রুয়াল আমুনসেন, নরওয়েজীয় মেরু অভিযাত্রী ও আবিষ্কারক।
১৮৭৮- রাধাগোবিন্দ চন্দ্র, ভারতীয় জ্যোতির্বিদ, জ্যোতির্বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ।
১৮৮৮- ফ্রিৎস জের্নিকে, ওলন্দাজ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৯৬- ট্রিগভে হাভডেন লি, জাতিসংঘের প্রথম মহাসচিব।
১৯০৭- বারবারা স্ট্যানউইক, মার্কিন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী।
১৯০৯- অরুণা আসফ আলী, ভারতরত্নে সম্মানিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী।
১৯১১- জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।
১৯১৭- জগদীশচন্দ্র মাথুর, প্রখ্যাত ভারতীয় নাট্যকার ও লেখক।
১৯২৬- আরউইন রোজ, মার্কিন জীববিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪২- মার্গারেট কোর্ট, অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়।
১৯৪৭- আবদুল্লাহ-আল-মাহমুদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর প্রতীক পদক বিজয়ী।
১৯৫২- এঞ্জেলা গোমেজ, বাংলাদেশি সমাজসেবক।
১৯৬৭- উইল ফেরেল, মার্কিন অভিনেতা, প্রযোজক ও লেখক।
১৯৭৩- শন পোলক, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৮১- মেহের জেইন, লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ রক এ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সংগীত নির্মাতা ৷
১৯৮৯- শায়লা শারমিন, বাংলাদেশি প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু
১৭৪৭- ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসি।
১৮৬৮- বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।
১৯৫৯- সুহৃদ কুমার রায়, বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী।
১৯৮৫- নোবেলজয়ী জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।
১৯৯৪- জুলিয়ান শুইঙার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৯৮- জোছন দস্তিদার, ভারতীয় বাঙালি নাট্যকার, মঞ্চাভিনেতা ও সমাজকর্মী।
২০০০- সাংবাদিক শামছুর রহমান।
২০২১- সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।
২০২৪- আবু সাঈদ, কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে তার মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করেছেন তিনি। ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। ২০১৭ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে এ সম্মাননা দেওয়া হয়।  ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে।  আরটিভি/এমএ
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
সাংবাদিকদের জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সেই সঙ্গে দেশ গঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।  রাষ্ট্রপতি দীর্ঘ সংগ্রামের স্মৃতিচারণ করে বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিগণ সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তাঁদের সহযোগিতা কামনা করেন তিনি।  বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।  সাক্ষাৎকালে দেশের ব্রডকাস্ট সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে দুঃসময়ে পাশে থাকার স্মৃতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান।  তিনি বলেন, আপনাদের সাহচর্য, সমর্থন ও ভালোবাসা পেয়েছি। ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমকর্মীদের ওপর জুলুম-নির্যাতন হয়েছে, আপনাদের পাশে ছিলাম এবং সবসময় আছি। রাষ্ট্রপতি আরও বলেন, দেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতন্ত্রচর্চা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনা গেলে আমরাও উন্নত দেশগুলোর মতো উপরে উঠতে পারতাম। দীর্ঘ সংগ্রাম ও রক্তপাতের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতি ক্ষুদ্র ও রাজনৈতিক স্বার্থ পরিহার করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশনের সংখ্যা বাড়ালেই হবে না, এর গুণগত মান বজায় রাখতে হবে। তিনি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে গণমাধ্যমের সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি নীতিনির্ধারকদের বড় ক্যানভাসে, দীর্ঘমেয়াদে ও দূরদৃষ্টি দিয়ে সমস্যাগুলোকে দেখার ও সমাধানের আহ্বান জানান।  রাষ্ট্রপতি ডিজিটালাইজেশন ও স্বনির্ভর হওয়ার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলো যাতে টেকসই হতে পারে,  সে ব্যাপারে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।  বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন জানান, বিজেসি ট্রাস্টি সংগঠনের মতো সাংবাদিকদের মূলত কল্যাণ নিয়ে কাজ করে। এটি সম্প্রচার সাংবাদিকদের পেশাগত গুণগতমান বজায় রাখতে প্রশিক্ষণ প্রদান করে, স্বাস্থ্যসহায়তা, বিমাসহ ইত্যাদি সুবিধা প্রদান করে।  তিনি বলেন, রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব থাকাকালে বিজেসির নানা কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। তিনি রাষ্ট্রপতিকে বিজেসির পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানান। বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ টেলিভিশন চ্যানেলগুলোর স্বাধীনতা ও সক্ষমতায় রাষ্ট্রের সহায়তা কামনা করেন।  রাষ্ট্রপতি বিজেসির কল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। তিনি তাদের আয়বৃদ্ধির কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি বিজেসির উত্তরাত্তর সাফল্যও কামনা করেন।   সাক্ষাৎকালে বিজেসি প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া, সদস্য মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরন, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন। আরটিভি/এসআর
সাংবাদিকদের জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শুভমানের ডাবল সেঞ্চুরি, ৮১১ রানের ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে ভারতের ইতিহাস
ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করে ক্যারিবিয়ানদের ইতিহাস