
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ঘটনাবলি
১১৮৯ - গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।
১৭৮০ - কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।
১৭৮৭ - সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
১৭৯১ - ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
১৭৯৬ - বেলজিয়াম ফ্রান্স জয় করে।
১৮৩৮ - প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।
১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।
১৮৬৪ - পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।
১৮৬৯ - অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৮৮৭ - ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।
১৯০৯ - ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।
১৯২৭ - রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।
১৯২৭ - খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।
১৯৪৬ - ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।
১৯৪৯ - গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।
১৯৫৫ - প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।
১৯৬০ - নাইজেরিয়া ব্রিটেন এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ - যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেঙ্কারির বিচার শুরু হয়।
১৯৮৫ - ইসরায়েলের জঙ্গি বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দপ্তরে হামলা চালায়।
১৯৮৮ - ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ং চিনের মৃত্যু হয়।
১৯৮৮ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৯ - বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান।
১৯৯০ - সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯৪ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।
১৯৯৯ - বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।
২০০১ - কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়।
২০০১ - বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের বিপুল বিজয়।
২০০৫ - বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।
জন্ম
১৭৯১ - সের্গেই আক্সাকভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক।
১৮৬১ - চিকিৎসক স্যার নীলরতন সরকার।
১৮৬৫ - পল ডুকাস, ফরাসি সুরকার, পণ্ডিত ও সমালোচক।
১৮৮১ - বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।
১৮৯৫ - পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।
১৯০৬ - শচীন দেব বর্মন, তিনি ছিলেন ভারতীয় বাংলা গানের কিংবদন্তি ও জনপ্রিয় সংগীতশিল্পী।
১৯২২ - চেন নিং ইয়াং, তিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯২৪ - আবদুল মালেক উকিল, তিনি ছিলেন একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯২৪ - জিমি কার্টার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি।
১৯৩৬ - ডানকান এডওয়ার্ডস, তিনি একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
১৯৪০ - কবি, প্রাবন্ধিক মনজুরে মাওলা জন্মগ্রহণ করেন।
১৯৪৩ - ছড়াকার সিরাজুল ফরিদ জন্মগ্রহণ করেন।
১৯৪৭ - আরন চিয়েচানভের, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯৫৬ - এন্ডরুল আনসিপ, তিনি এস্তোনীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ১৫তম প্রধানমন্ত্রী।
১৯৬৬ - জর্জ উইয়াহ, তিনি সাবেক লাইবেরিয়ার ফুটবলার ও রাজনীতিবিদ।
১৯৭২ - লায়লা হাটামি, তিনি ইরানি অভিনেত্রী।
১৯৮০ - টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।
১৯৮১ - হুলিও বাপতিস্তা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
মৃত্যু
১৪৯৯ - মারসিলিও ফিচিনো, তিনি ছিলেন ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।
১৯২৯ - আন্টইনে বউরডেলে, তিনি ছিলেন ফরাসি ভাস্কর ও পেইন্টার।
১৯৪৭ - স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।
১৯৫৯ - এনরিকো ডে নিকোলা, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালির প্রথম প্রেসিডেন্ট।
১৯৮৫ - ই বি হোয়াইট, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
১৯৮৭ - মাওলানা আবদুর রহিম।
১৯৯০ - জন স্টুয়ার্ট বেল, তিনি ছিলেন আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী।
১৯৯৫ - শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা।
২০০০ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।
২০১২ - ডির্ক ব্যাচ, তিনি ছিলেন জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ - টম ক্ল্যানসি, তিনি ছিলেন মার্কিন লেখক।
আরটিভি/আইএম
