ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিজাব সভাপতি আলমগীর-সা.সম্পাদক তারিকুল

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম
আলমগীর হোসেন-তারিকুল ইসলাম মাসুম। ছবি সংগৃহীত

প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ডিজাব) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই-এর জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নতুন নির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে সেখানে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় আগের কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেন সদস্যরা।

আরও পড়ুন

নবনির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক পদে অলক্রাইমস.টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য্য।

তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডিজাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ।

অপর দুজন হলেন- ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন।

পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছাড়া এ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতের আরও আধুনিকায়ন-সক্ষমতা বাড়ানোসহ নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখতে গঠনমূলক আলোচনা করা হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল