ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ ওয়েবসাইট ‘ডিএমপি নিউজের’ ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়।

ওয়েবসাইটে এমন পরিবর্তন দেখে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে ওয়েবসাইটটিতে এ ধরনের কনটেন্ট যুক্ত করেছে, তা জানা যায়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৈশাখীর ডিএমডি টিপু আলমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান অ্যাটকোর
সুষ্ঠ তদন্তের মাধ্যমে বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ন্যায় বিচার দ্রুত নিশ্চিতের আহ্বান জানিয়েছে টিভি চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো)।
বৈশাখীর ডিএমডি টিপু আলমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান অ্যাটকোর
ভুয়া আবেদনে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দৈনিক ইত্তেফাকের এক আনুষ্ঠানিক বিবৃতি ও প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়।
ভুয়া আবেদনে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন চেষ্টার অভিযোগ
আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
এর আগে তার মেয়ে তারিন হোসেন পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন। তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রকাশক পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান।
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
২৭ মিলিয়ন (২ কোটি ৭০ লাখ) ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভির মূল ফেসবুক পেজ। এর মধ্য দিয়ে দেশের শীর্ষ ফেসবুক পেজ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে আরটিভি। আরটিভির এই অর্জনে দর্শক ও পাঠক, শুভাকাঙ্ক্ষীসহ সব শ্রেণির মানুষ চাইলে আপনার ছবি দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। ফটোকার্ড বানানোর লিংক: <এখানে ক্লিক করুন> আরটিভির এই ২৭ মিলিয়ন ফলোয়ার শুধু সংখ্যা নয়; বরং বিশ্বাস, ভালোবাসা ও এক অবিচ্ছেদ্য সংযোগের গল্প। এই সংখ্যা প্রমাণ করে, দর্শকের আস্থা আর ভালোবাসার সঙ্গে তাল মিলিয়ে, সময়োপযোগী সংবাদ, বিনোদন, ট্রেন্ডিং ও এক্সক্লুসিভ সব কন্টেন্টের মাধ্যমে আরটিভি কেবল এগিয়ে চলেনি, ডিজিটাল প্ল্যাটফর্মকেও নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন ২৭ মিলিয়ন ফলোয়ার অর্জন আমাদের অনুপ্রেরণার। এক দশক আগেও যখন ডিজিটাল মিডিয়ার শক্তি এতটা প্রবল ছিল না, তখন আরটিভি তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে কাজ শুরু করে। ধাপে ধাপে কন্টেন্টের মান উন্নত করার পাশাপাশি দর্শকের চাহিদা বুঝে, সময়োপযোগী সংবাদ ও ট্রেন্ডিং বিষয়কে প্রাধান্য দিয়ে আরটিভি তার দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে। আর বিশাল ফলোয়ারের প্রতিটি সদস্যই আমাদের প্রেরণা। আর হ্যাঁ, এ জন্য দর্শক ও পাঠকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণায় আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে আরটিভি। এই অসাধারণ সাফল্যের পেছনে থাকা একঝাঁক সংবাদকর্মী, কলাকুশলী বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সেইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের দর্শক ও পাঠকদের প্রতি। আরটিভি/এমএইচজে
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
‘সার্ভার হ্যাক’ করে এনআইডি ও সিমের তথ্য বিক্রি করতেন সালাম, অতঃপর...