ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

তাসনিম জারার বার্ষিক আয় কত, জানা গেল হলফনামায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাবেক নেতা তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় বাংলাদেশের চিকিৎসক পেশা থেকে বার্ষিক ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয়ের পাশাপাশি ব্রিটিশ পাউন্ডে ৩,২০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেছেন। এর ফলে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা)।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং তিনি গত বছর ৩৪ হাজার ৫৭ টাকা আয়কর পরিশোধ করেছেন। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি কিংবা অকৃষিজমির মালিক নন। ব্যাংকে তার সঞ্চয় মাত্র ২৬৪ টাকা।

ঘোষণায় আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। গয়নার মূল্য তার ঘোষণায় ২ লাখ ৫ হাজার টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ পাউন্ড। ব্যক্তিগত ব্যাংক হিসাবেও তার জমা রয়েছে ১০ হাজার ১৯ টাকা।

আরও পড়ুন

তাসনিম জারা পেশাগতভাবে একজন চিকিৎসক, এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ একজন উদ্যোক্তা ও গবেষক। তিনি ঢাকার খিলগাঁও এলাকার চৌধুরী পাড়ার বাসিন্দা। তার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে, এমএসসি ডিগ্রি ধারী। তার মায়ের নাম আমেনা আখতার দেওয়ান এবং বাবার নাম ফখরুল হাসান।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবি আদায়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
আরও পড়ুন
মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ স্ট্যাটাস
‘মহান সংসদ’ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে: তাসনিম জারা
এমবাপ্পের সঙ্গে তুলনা, এনসিপিকে একহাত নিলেন তাসনিম জারা
বাংলাদেশের কারিনার মতো সাহসী মানুষের প্রয়োজন ছিল: তাসনিম জারা