ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হলফনামা অনুযায়ী

জামায়াত প্রার্থীর ১শ ভরি সোনা, ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে জামায়াতুল মুসলিমীন বাংলাদেশ দলের প্রার্থী শহীদুল আলম বাহাদুরের হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের মূল্য প্রায় ৪ কোটি ৩৩ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতায় মাস্টার্স অব আর্টস থাকা এই প্রার্থীর রয়েছে ১০০ ভরি সোনা। যা আলোচনায় এসেছে।

হলফনামায় দেখা গেছে, শহীদুল আলম বাহাদুরের ব্যবসা থেকে বছরে আয় প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা। তিনি নগদ অর্থ হিসেবে ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫৩ টাকা এবং ব্যবসায় আরও ৩৮ লাখ ২ হাজার ১১৪ টাকা নগদ উল্লেখ করেছেন। তার স্ত্রীর নামে রয়েছে ১০ ভরি সোনা।

অস্থাবর সম্পদের মধ্যে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা পরিমাণ রয়েছে। স্থাবর সম্পদ হিসেবে তিনি মাত্র ০.২৫ একর অকৃষি জমি এবং একটি সেমিপাকা বাড়ির মালিক। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর এবারের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্বে তিনি কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

এদিকে, কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তিনি এবং আরও পাঁচ প্রার্থী এই আসনে শহীদুল আলম বাহাদুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ পর্যন্ত এই আসনে উত্তেজনা বিরাজ করছে এবং নির্বাচনকে ঘিরে চলছে তীব্র প্রস্তুতি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবি আদায়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা