ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইশরাকের সম্পদ প্রায় ৮ কোটি টাকা, বছরে আয় ১ কোটি ৩০ লাখ টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩১ এএম
ফাইল ছবি

চারটি ভিন্ন উৎস মিলিয়ে বছরে তাঁর মোট আয়ের পরিমাণ ১ কোটি ৩০ লাখ টাকার কাছাকাছি। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ জানিয়েছেন ৭ কোটি ৭৭ লাখ টাকার কিছু বেশি বলে নির্বাচনী হলফনামায় দাবি করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

হলফনামা অনুযায়ী, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পেশা হিসেবে দেখিয়েছেন ব্যবসাকে। ৩৮ বছর বয়সী ইশরাকের শিক্ষাগত যোগ্যতা এমএসসি।

তার নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই জানিয়ে ইশরাক হলফনামায় লিখেছেন, আগে বিভিন্ন সময়ে মোট ২১টি মামলা দায়ের করা থাকলেও সবগুলোতেই অব্যাহতি পেয়েছেন তিনি।

হলফনামা অনুযায়ী, তার নামে কোনো ঋণ বা দেনা নেই বলে দাবি করেছেন ইশরাক। আর আয়ের উৎস হিসেবে যে চারটি খাত দেখিয়েছেন ইশরাক সেগুলো হলো– বাড়ি/অ্যাপার্টমেন্ট/বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া, শেয়ার বা বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত, চাকরি ও অন্যান্য। এর মধ্যে চাকরি ও অন্যান্য দুই উৎস থেকেই আয়ের পরিমাণ ৬২ লাখ টাকার কিছু বেশি দেখিয়েছেন ইশরাক।

অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকার পরিমাণ ১১ লাখ টাকার কিছু বেশি, ব্যাংকে জমা টাকার পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি। বন্ড, ঋণপত্র, শেয়ার মিলিয়ে সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৪ লাখের কিছু বেশি। সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট মিলিয়ে ১ কোটি ১৩ লাখের কিছু বেশি। আসবাবপত্র ২ লাখ ৩১ হাজার টাকার কিছু বেশি।

স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির পরিমাণ ৩০ লাখ ২৫ হাজারের কিছু বেশি, অকৃষি জমির পরিমাণ ৩৪ লাখ ৬৬ হাজারের কিছু বেশি। সব মিলিয়ে স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকার কিছু বেশি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
সৌদি-কাতারের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বৈঠক
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু