ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

তারেক রহমানের সাথে কবিদের সাক্ষাৎ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:২৯ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় কবিতা পরিষদের একটি প্রতিনিধিদল।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে তারা সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। কবিরা একটি কবিতা একাডেমি নিয়ে কথা বলেন।

কবি লেখকদের মধ্যে ছিলেন- সভাপতি কবি মোহন রায়হান, কবি মতিন বৈরাগী, লেখক আবু সাইদ খান, কবি সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি আসাদ কাজল, কবি রোকন জহুর, কবি নুরুন্নবী সোহেল, লেখক শিমুল পারভীন, শাহীন চৌধুরী, ইউসুফ রেজা, জামসেদ ওয়াজেদ প্রমুখ।

এ সময় তারেক রহমান বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। কবি সাহিত্যিকরা সমাজের সচেতন অংশ তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, একটি জ্ঞানকেন্দ্রিক সমাজ বিনির্মানে কবিরা কাজ করবে। গণতন্ত্র উন্নয়নের পথে কবিরাই স্বপ্নদ্রষ্টার ভূমিকা রাখে।

কবি মোহন রায়হান বলেন, কবিতা জীবনের জন্য। জাতীয় কবিতা পরিষদের জন্ম স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের সাথে থাকবো।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ৭০তম জন্মবার্ষিকী।
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী আজ
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘সার্ক–ফোসওয়াল আজীবন সম্মাননা পুরস্কার ২০২৬’ (SAARC–FOSWAL Lifetime Achievement Award 2026)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক নূরুল হক।
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
কাজী নজরুল ইসলামের সাহিত্য ও রাজনৈতিক দর্শনকে আধুনিক ভূ-রাজনৈতিক খণ্ডন এবং কাঠামোগত নৈতিক অবক্ষয় নিরাময়ের এক চূড়ান্ত রূপরেখা হিসেবে অভিহিত করেছেন প্রখ্যাত মার্কিন রাজনীতিবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক উইনস্টন ই. ল্যাংলি। দীর্ঘ তিন দশকের গভীর গবেষণার ওপর ভিত্তি করে তিনি নজরুলের এই বৈশ্বিক উপযোগিতা তুলে ধরেন।
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
আরও পড়ুন
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী