ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৭ আসনের বিএনপি জনসভার সময় পরিবর্তন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের জনসভার সময়সূচি পরিবর্তন। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিএনপি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আয়োজকরা জানান, তারেক রহমানের সমর্থনে ভাসানটেকের বিআরবি মাঠের পূর্বনির্ধারিত জনসভাটি শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে সিলেট হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখান থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে পথসভা ও জনসভায় যোগ দেন তিনি। ঢাকায় ফেরেন শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিটে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, জামায়াত পরিচালিত ১১ দলীয় জোট। সেখান থেকে ২ দল চলে যাওয়ার পরও নাকি ১১ দলীয় জোটই রয়ে গেছে। সম্প্রতি এই জোটের শরিক দল এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর পর থেকে নাকি ১১ দলীয় জোটে মতবিরোধ দেখা দিয়েছে। তিনি আরও লেখেন, জামায়াতসহ অন্য দলগুলোর বক্তব্য, এনসিপি কেন জোটের অন্য দল ছাড়া সরকারের সাথে মিটিং করবে? এই ইস্যুকে কেন্দ্র করে জোটের মধ্যে কিছুটা অবিশ্বাস-সন্দেহ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, আবার অনেকেই বলছে এনসিপি নাকি জামায়াত জোট ছাড়তে পারে। তবে বাস্তবতা হলো এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনো ১১ দলীয় জোট ছাড়তে পারবে না। সবশেষে তিনি লেখেন, এখানে এনসিপির কী অবস্থান বা ভূমিকা হবে সেটা মূলত নির্ধারণ করে জামায়াত। ফলে জামায়তের বাহিরে এনসিপি যাওয়া মানেই এনসিপির ভাঙন অনিবার্য। আরটিভি/টিআর
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ
১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত
আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মগবাজারে এবং ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াতে ইসলামী। এসব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি ও গণসংযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।
১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত
ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মত হয়ে যাবে। 
ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু
গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ
বিজয় উদযাপনে ডিসেম্বরজুড়ে কর্মসূচির কথা জানিয়েছে বিএনপি। ১৬ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালি করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ
পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি
বিজয়ের মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে দলটির, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সমাবেশটি কোথায় ও কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি বিএনপি। 
পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি
আরও পড়ুন
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী