ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে: নজরুল ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমানের সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তারাই অপপ্রচার করছে। জান্নাতের টিকিট বিক্রি নয়, শুধু আল্লাহর ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি পাওয়া যায়। একটি রাজনৈতিক দল ‘বটবাহিনী’ তৈরি করেছে তারেক রহমান ও বিএনপি নেতাদের চরিত্রহনন ও বিকৃত করার জন্য।

তিনি বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অভিজ্ঞতা সব ক্ষেত্রেই প্রয়োজন। রাষ্ট্র পরিচালানার জন্যও অভিজ্ঞতার দরকার আছে। আর এই অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে বিএনপির।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এসব অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

আইনজীবীদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতের মতো এবারও বিএনপির পাশে থাকবেন আইনজীবীরা। তারা জনগণের সঙ্গে আলোচনা করবেন এবং যেকোনো বিভ্রান্তি দূর করতে ভূমিকা রাখবেন।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা, কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে কার্যকরভাবে পুনর্গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে বিএনপির। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি অভিজ্ঞ রাজনৈতিক দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন। আর সেই দলটি হচ্ছে বিএনপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু: মির্জা আব্বাস
রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা