মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পর হাসনাতের হুংকার

আরটিভি নিউজ

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৩ এএম


মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পর হাসনাতের হুংকার
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও প্রার্থিতা টেকেনি কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে, ঋণখেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের এ রায়ের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। 

রীতিমতো হুংকার দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেছেন, ‘ব্যাংক ডাকাত, ঋণখেলাপিদের জন্য এটি একটি বার্তা। নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।’

বিজ্ঞাপন

মূলত, বিএনপি হেভিওয়েট প্রার্থী বলে গণ্য মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র প্রাথমিক বাছাইয়ে বৈধ ঘোষিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেছিলেন, ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

আরও পড়ুন

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়।

বিজ্ঞাপন

মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করেন মঞ্জুরুল মুন্সী। রিটে ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়। গত ২১ জানুয়ারি সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এরপর প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগের দ্বারস্ত হন বিএনপির এই প্রার্থী। কিন্তু, রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তার সেই লিভ টু আপিলও খারিজ করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আরটিভি/এসএইচএম

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission