ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বিঘ্ন প্রচারের সহযোগিতা আমার দায়িত্ব: হাবিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
নিজ বাড়িতে বক্তব্য রাখছেন ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনি প্রতিযোগিতায় থাকলেও পারস্পরিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক শিষ্টাচারের একটা অংশ। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্বাচ্ছন্দ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারেন, সে দায়িত্বও আমার। বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনে নিজ বাড়িতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় হাবিব বলেন, আমাকে অনেকে প্রশ্ন করেছেন আপনার সঙ্গে তো কয়েকজন প্রার্থী আছেন, তাদের বিষয়ে আপনার মতামত কী? আমি বলেছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারেন, সে দায়িত্ব আমার।

আরও পড়ুন


হাবিব বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা অনেক কষ্ট ভোগ করেছি। আমরা মজলুম হয়েছি, নির্যাতিত হয়েছি; কিন্তু তবুও আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। কারণ আমরা এ দেশের পতাকাকে ভালোবাসি, মানচিত্রকে ভালোবাসি।

তিনি আরও বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের মাধ্যমে। আমরা চাই ঢাকা–৯ আসনকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে।

হাবিব বলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি তরুণ প্রজন্মকে শুধু স্বপ্ন দেখাতে চান না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সবার আগে উপকৃত হবো আমরা, যারা ঢাকা–৯ আসনে বসবাস করি। কারণ আমরা একটি নাগরিক সুবিধাবঞ্চিত এলাকায় বাস করি।

তিনি বলেন, এই এলাকার যারা উন্নয়ন চায়, যারা দেশের ভালো চায়, যারা ঢাকা–৯-এর উন্নয়ন চায় তারা সবাই আমার সঙ্গে দেখা করতে পারবেন। এটি সবার অধিকার।

তিনি বলেন, আপনারা যারা কাজ করছেন, আপনারা হাবিবুর রশিদ হাবিব ও ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করছেন। আমরা একই মিছিলের মানুষ, একই প্রতীকের সহযোদ্ধা। আমি আপনাদেরই একজন। যেখানে হাবিব থাকবে না, সেখানে আপনারাই হাবিব।

আপনারাই আমার দায়িত্ব গ্রহণ করেছেন। তাই আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলা, মানুষের দাবি তুলে ধরা। এই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। নিজেদের দাবির পাশাপাশি অন্যের দাবিও বাস্তবায়নে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে এগিয়ে যাব।

তিনি বলেন, আমি ৩৮ বছর ধরে রাজনীতি করছি। এই দীর্ঘ সময়ে যারা আমাকে চেনে রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগতভাবে তারা যদি বলেন আমি ভালো মানুষ, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন। আর যদি ভালো না বলেন, ভোট দেবেন না। এই কথা বলার সাহস আমার আছে, কারণ আপনাদের ওপর আমার আস্থা ও ভালোবাসা রয়েছে।

হাবিব আরও বলেন, আমরা যে বাংলাদেশ গড়তে চাই, তা শুধু আমাদের জন্য নয়। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভবিষ্যৎ তরুণ প্রজন্ম দেশকে নেতৃত্ব দেবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আর এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি। জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, ‌এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।  রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।  আরটিভি/এসআর  
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্তরা: রিজভী
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুরের কালীগঞ্জে জাহিদ মুন্সি (২৬) নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেছেন। গ্রেপ্তার কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ছিলেন। মামলা হওয়ার পর দল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে জাহিদের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী নারীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন জাহিদ। এসময় ব্যক্তিগত ছবি ও ভিডিওধারণ করে রাখেন তিনি। পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ওই কলেজছাত্রী জাহিদকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করেন তিনি। পরে ওই নারী বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে। পরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে জাহিদের সঙ্গে মোবাইলে ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, এনসিপির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির (২৬) বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসএস
‘ভিডিও ভাইরালের’ হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না সেই এনসিপি নেতার 
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গুপ্ত ছিল, কেউ কেউ ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়-এ প্রশ্নের জবাব দিতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি বলেন, ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে, এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না? রাশেদ খাঁন আরও বলেন, এরা বিরোধীদল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না? জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে! তিনি আরও বলেন, বাস্তবিক অর্থে, এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। এরা শেখ হাসিনার পথ ধরেছে। শেখ হাসিনা যেমন বলেছিলো, বিএনপিকে ১ দিনও শান্তিতে দেশ চালাতে দিবে না। এরাও সেই পথ অনুসরণ করছে। রাশেদ খাঁন বলেন, সুতরাং জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে। আরটিভি/এসকে
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন
আরও পড়ুন
ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ
ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে অন্তর্ভুক্ত করার আহ্বান বিশেষজ্ঞদের
‘সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে’