ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ইশরাক

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৩ মিনিটে টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট ভাই ইশফাক হোসেনকেও দেখা যায়। ভোটদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোটদান শেষে ইশরাক হোসেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানান।

নির্বাচনের পরিবেশ নিয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই। পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো। বেলা বাড়ার সাথে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

আরও পড়ুন

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, প্রথম দিকে গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে, হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।

জনগণ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে উল্লেখ করে ইশরাক বলেন, জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দিবেন। নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, শতভাগ আশাবাদী। খুব সাড়া পাচ্ছি।

67-20260212130647

এর আগে, বুধবার রাতে ইশরাকের প্রেস উইং থেকে সকাল পৌনে ৮টায় ভোট দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই তথ্যানুযায়ী সংবাদকর্মীরা সকাল থেকেই কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অপেক্ষা করতে থাকেন। তবে দুপুর ১২টার দিকে কেন্দ্রে প্রবেশ করেন ইশরাক হোসেন। তিনি কেন্দ্রের দ্বিতীয় তলায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়ান। ভোটদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে একই কেন্দ্রে ভোট দিয়েছেন ইশরাক হোসেনের মা ইশমত আরা। তিনিও ছেলের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই