ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে: মির্জা ফখরুল 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
ফাইল ছবি

সংসদীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়কে জনগণের রাজনীতির জয় হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনের পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি এবং এই দল সবসময় জনগণের রাজনীতি করেছে।

বিএনপির সাংগঠনিক ভিত্তি সম্পর্কে মহাসচিব বলেন, বিএনপি কোনো ক্যাডার বেজ দল না, এটি জনগণের দল। আওয়ামী লীগের দমন-পীড়ন ও দুঃশাসনের কারণেই মূলত জামায়াতের উত্থান হয়েছিল। তবে দেশের মানুষ এখন তাদেরকে প্রত্যাহার করেছে।

আরও পড়ুন

নির্বাচন পরবর্তী পরিকল্পনা ও জোটের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী দলগুলোকে নিয়ে আমাদের একটি জাতীয় সরকারের কমিটমেন্ট আছে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করবো।

উত্তরাঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মির্জা ফখরুল বলেন, সঠিকভাবে রংপুরের জনগণের জন্য কাজ করতে পারলে ভবিষ্যতে আমরা উত্তরাঞ্চলের সব আসনে বিজয়ী হবো।

তিনি জানান, জুলাই সনদে যে বিষয়গুলোতে সই করা হয়েছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

সেই সঙ্গে বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ সংস্কার কর্মসূচিও পূরণ করার কথা জানান তিনি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। পোশাকশিল্পে অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না। তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির। আরটিভি/এমএম
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু: মির্জা আব্বাস
রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা