ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লাগেজে মিললো এয়ারগান, বিমানবন্দরে আটক ১

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: সংগৃহীত

দুবাই থেকে দেশে ফেরার পথে নূর হোসেন নামের এক যাত্রীর লাগেজে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান ও বিভিন্ন শুল্কযোগ্য পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীলঙ্কা হয়ে দুবাই থেকে আসা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির লাগেজে তল্লাশি চালানো হয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, এয়ারগানটি ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে লুকিয়ে আনা হয়েছিল, যাতে সাধারণ স্ক্যানিংয়ে সহজে ধরা না পড়ে। পাশাপাশি তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণের গহনা, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী ও দুই লিটার পারফিউম জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন। বিষয়টি অধিকতর তদন্তের জন্য তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র ও শুল্ক ফাঁকির বিষয়ে পৃথকভাবে তদন্ত করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গরীবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গরীবের ক্লিনিক ভাঙায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
বাংলাদেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে মন্তব্য করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একাট্টা হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলতে হবে: রাশেদ খান
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
আরও পড়ুন
ভ্রমণের আগে লাগেজের আকার ঠিক করুন, বাঁচান সময় ও খরচ
ঢাকায় কম দামে বৈচিত্র্যময় ও টেকসই লাগেজ মিলবে যে মার্কেটে 
লাগেজের ভেতরে মিলল যুবকের মরদেহ
বিমানবন্দরে লাগেজ চুরি ও প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা