ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিএনপি ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে: জামায়াত আমির

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা ও ভোট পেয়ে ক্ষমতায় আসেনি; বরং বিভিন্ন ‘কায়দা’ ও ‘ইঞ্জিনিয়ারিং’ করে তারা সেই ভোট নিয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন তিনি।

জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক পালাবদল ও আদর্শ দেখেছে; কিন্তু ইসলামি আদর্শের সরকার গঠন হতে দেখেনি। এবার মানুষের বড় আকাঙ্ক্ষা ছিল পরিবর্তন; বিশেষ করে যুবসমাজ তা চেয়েছিল। আমাদের সংস্কার ও পরিবর্তনের ডাকের পক্ষে ৬৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এটাই প্রমাণ করে মানুষ পরিবর্তন চেয়েছে।

তিনি বলেন, যারা এখন ক্ষমতায় আছেন, তারা ‘না’ ভোটের পক্ষে ছিলেন। ফলাফল স্পষ্ট–তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পাননি।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে নয়-ছয় করা হয়েছে। দেশের বহু জায়গায় আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তারা রক্তের বিনিময়ে ভোট চায়নি বলে কেন্দ্র ছেড়ে চলে গিয়েছিল। তবে, আমরা এই কায়দাগুলো এবার চিনে নিয়েছি। ভবিষ্যতে সব ঘাটে শক্ত পাহারা দেওয়া হবে।

আরও পড়ুন

স্বল্প আসনে জয়ী হয়েও কেন সংসদে যোগ দিলেন–এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, জনগণের ভোটের যেটুকু মর্যাদার স্বীকৃতি হয়েছে, আমরা তার অমর্যাদা করতে পারি না। আমরা সংসদে গিয়ে নিজেদের নয়, জনগণের পক্ষে কথা বলবো এবং তাদের অধিকার আদায়ের চেষ্টা করবো।

সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, এমপি-মন্ত্রীদের সরকারি প্লট না নেওয়া এবং ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার না করার ঘোষণা আমরাই প্রথম দিয়েছিলাম। সরকার আমাদের সেই পথ অনুসরণ করায় তাদের অভিনন্দন জানাই। একইসঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকেও আমরা সাধুবাদ জানাই।

এরপর তিনি ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ, তারা এখন থেকে চাঁদা দেওয়া বন্ধ করুন। কেউ বাধা দিলে আমাদের ডাকবেন, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবো।

এছাড়া, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জামায়াত আমির অঙ্গীকার করেন, সুযোগ পেলে আমি মাসে একদিন সরাসরি জনগণের মুখোমুখি হবো এবং তাদের সমালোচনা ও পরামর্শ শুনবো।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী