ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিএনপির সংরক্ষিত আসনে ৯০০ নারী নেত্রীর জামানত সাড়ে ৪ কোটি টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত

সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নের লক্ষ্যে শুক্রবার (১০ এপ্রিল) থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (১২ এপ্রিল) ছিল টানা তিন দিনব্যাপী এ কর্মসূচির শেষ দিন। প্রথম দুই দিনে ১ হাজার ২৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে শেষ দিনের সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, তিন দিন মিলিয়ে মোট বিক্রি হয়েছে এক হাজারের বেশি এবং জমা পড়েছে প্রায় ৯০০টি মনোনয়নপত্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তথ্য অনুযায়ী, প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা হিসেবে মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ২০ লাখ টাকারও বেশি (ন্যূনতম হিসাব অনুযায়ী)।

অন্যদিকে, জমা পড়া প্রায় ৯০০টি মনোনয়নপত্রের প্রতিটির সঙ্গে ৫০ হাজার টাকা করে জমা দেওয়ার বিধান থাকায়, এ খাতে জমা পড়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। ফলে ফরম বিক্রি ও জমা- দুই মিলিয়ে মোট আর্থিক লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকার বেশি।

তবে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ৫০ হাজার টাকা নিয়ে অসন্তোষের কথাও শোনা যাচ্ছে। বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী মনে করছেন, এই অঙ্কটি অনেকের জন্যই অতিরিক্ত এবং এতে আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাদের ভাষ্য, সংরক্ষিত নারী আসনে অংশ নিতে আগ্রহ থাকলেও এত বড় অঙ্কের টাকা জমা দেওয়া সবার পক্ষে সহজ নয়।

এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ীই মনোনয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ব্যাপক সাড়া পাওয়া গেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। 
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
আরও পড়ুন
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
‘পরাজিত ফ্যাসিবাদের দোসররা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন’