ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শহীদ জিয়ার স্মৃতিতে মানুষের ঢল, আবেগ-ভালোবাসায় মুখর জিয়া উদ্যান

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০২:৩২ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর স্মৃতিতে আজও মুখর কোটি মানুষের হৃদয়। ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর জিয়া উদ্যান পরিণত হয় শ্রদ্ধা, স্মৃতি, আবেগ ও ভালোবাসার এক অনন্য মিলনমেলায়।

সকালের প্রথম আলো ফোটার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। কারও হাতে ছিল ফুল, কারও হাতে দলীয় পতাকা, আবার কেউ এসেছেন শুধুই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো এলাকা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টায় শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় সমাধি প্রাঙ্গণে উপস্থিত হাজারো মানুষের চোখে-মুখে ফুটে ওঠে আবেগের অনুরণন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দলসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন।

এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যানের চারপাশ। তবে রাজনৈতিক কর্মসূচির আনুষ্ঠানিকতার চেয়েও বেশি করে দৃশ্যমান ছিল একজন নেতাকে ঘিরে মানুষের হৃদয়ের টান। সমাধির চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের মুখগুলো যেন একেকটি জীবন্ত স্মৃতির প্রতিচ্ছবি। অনেককে ফুল হাতে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ সমাধির দিকে অপলক তাকিয়ে ছিলেন, যেন ইতিহাসের পাতা থেকে ফিরে আসা কোনো প্রিয় মুখকে খুঁজছেন। কেউ চোখ বন্ধ করে দোয়া করছিলেন, আবার কারও চোখের কোণে চিকচিক করছিল অশ্রু। সময়ের ব্যবধান যতই বাড়ুক, শহীদ জিয়ার প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা যে আজও অম্লান, সেই চিত্রই যেন বারবার ফুটে উঠছিল জিয়া উদ্যানের প্রতিটি প্রান্তে।

প্রবীণ এক সমর্থক বলেন, ‘আমরা শুধু একজন রাজনৈতিক নেতাকে স্মরণ করতে আসিনি, আমরা এসেছি সেই মানুষটিকে শ্রদ্ধা জানাতে, যিনি সংকটের মুহূর্তে জাতিকে সাহস জুগিয়েছেন, আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়েছেন।’

বিএনপি নেতা রবিন হেসেন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজও আমাদের পথ দেখায়। তিনি মানুষের কল্যাণে রাজনীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আজ জিয়া উদ্যানে মানুষের এই ঢল প্রমাণ করে, শহীদ জিয়াউর রহমান কেবল ইতিহাসের একটি নাম নন; তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। নতুন প্রজন্মও তার আদর্শকে ধারণ করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক অনন্য উচ্চতার নাম। রণাঙ্গনের সাহসী সৈনিক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা এই নেতার জীবন ছিল দেশপ্রেম, সততা, কর্মনিষ্ঠা ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে তার ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ, উৎপাদনমুখী অর্থনীতি ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন আজও দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। তবে নিরাপত্তা বলয়ের মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

শাহাদাতবার্ষিকীর এই দিনে জিয়া উদ্যান যেন শুধুই একটি সমাধিস্থল ছিল না; এটি হয়ে উঠেছিল স্মৃতি আর শ্রদ্ধার এক আবেগঘন প্রাঙ্গণ, যেখানে ইতিহাসের সঙ্গে মিলেমিশে ছিল মানুষের ভালোবাসা। ফুলের পাপড়িতে, মোনাজাতের নীরবতায়, স্লোগানের ধ্বনিতে এবং অশ্রুসজল চোখের ভাষায় যেন উচ্চারিত হচ্ছিল একটাই অনুভূতি শহীদ জিয়া। তিনি নেই, কিন্তু তার আদর্শ, তার স্বপ্ন এবং তার প্রতি মানুষের ভালোবাসা আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে।

স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি ও গণতন্ত্রের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি তাই সময়ের সীমানা পেরিয়ে আজও বাংলাদেশের মানুষের চেতনায় দীপ্ত, প্রেরণার উৎস হয়ে অমর হয়ে আছে।

সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে সরকার এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ। আরটিভি/টিআর
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা ছিলেন আব্দুল হাই: রিজভী
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন, শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 
আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত: আবু হানিফ 
আরও পড়ুন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা 
শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার: ডা. জুবাইদা রহমান