ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
আবরার ফাহাদ স্মরণে জকসু কেন্দ্রীয় মসজিদে দোয়ার মাহফিল : ছবি আরটিভি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শহীদ আবরার ফাহাদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক স্মরণীয় উদাহরণ। তার আত্মত্যাগ থেকে অন্যায়, নিপীড়ন ও আধিপত্যের বিরুদ্ধে কথা বলার সাহস নিতে হবে। আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিরাপদে মতপ্রকাশ করতে পারবে এবং ভিন্নমতের প্রতি সম্মান বজায় থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়। তার স্মৃতি নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশের স্বার্থে সোচ্চার হতে অনুপ্রেরণা দেবে।

জকসুর জিএস আব্দুল আলীম আরিফ বলেন, আবরার ফাহাদ কোনো ব্যক্তিমাত্র নন; তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার প্রতীক। তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

দোয়া মাহফিলে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

এ সময় জকসুর নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ শিক্ষার্থী
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত (৭) শিক্ষার্থী।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগদান না করা এবং অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় শিক্ষকের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) সম্প্রতি যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে যোগ দেবেন। আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিব জাবেদ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন আকিব। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এটি একই সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সঙ্গে এগিয়ে চলার বিষয়টিও তুলে ধরে। রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে আকিবের যোগদান বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি এ বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে এফএএএনজি-ভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন বলে রুয়েট-সংশ্লিষ্টরা মনে করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তার অন্যতম অর্জন বলেও মনে করছেন তারা। আকিব জাবেদের পথচলায় রয়েছে রুয়েট থেকে প্রকৌশল শিক্ষা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি, গবেষণা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পেশাগত সাফল্যের সমন্বয়। তার এ অর্জন রুয়েটের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে তার সাফল্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আরটিভি/টিআর
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়ে আলোচনায় আসেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাস। নির্বাচনে নির্বাহী সদস্য পদে জয়ও পান তিনি। 
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
দেশে ইলিশের উৎপাদন টানা দুই বছর ধরে কমছে। এ অবস্থায় মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জেলে, গবেষক, বিশ্ববিদ্যালয়, এনজিও ও স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
আরও পড়ুন
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
সরকারি চাকরিতে রাজনৈতিক বৈষম্য বন্ধের দাবি জকসুর
সরকারি নিয়োগে রাজনৈতিক বৈষম্য বন্ধের আহ্বান জকসুর