ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আ. লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি: সংগৃহীত

জুলাই শহীদদের রক্তে আওয়ামী লীগের রাজনীতি দেশে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা এবং তার ১৫ বছরের গুম, খুন ও জুলাই গণঅভ্যুত্থানের বিচার না হওয়া পর্যন্ত তারা এ দেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর এই দেশে রাজনীতি করতে পারবে না।’

বুধবার (৫ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত গণকবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, ‘আজকে গণঅভ্যুত্থানের দুই বছরপূর্তি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আর যারা এখনো চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলন ছিল না। বিগত ১৫ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক আন্দোলন জুলাইয়ের ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের সঙ্গে যুক্ত হয়ে সফল রূপ নেয়। তবে দুই বছর পার হলেও জুলাই গণহত্যাকারীদের বিচারের আশানুরূপ অগ্রগতি হয়নি দাবি করে দ্রুত ও নিখুঁতভাবে অপরাধীদের বিচার সম্পন্নের আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নিয়ে রাজনীতি বা ফায়দা লোটার সমালোচনা করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘জুলাই নিয়ে যারা গত দুই বছর ব্যবসা করেছে এবং মূলধারার আন্দোলনকারীদের মাইনাস করার চেষ্টা করেছে, তারাই আজ নানা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দেশে যেভাবে পরাজিত শক্তির বিচার হবে, ঠিক একইভাবে এই জুলাই ব্যবসায়ীদেরও একদিন জনতার আদালতে মুখোমুখি হতে হবে।’

কর্মসূচিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, মহানগর উত্তরের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি আলমগীর অপূর্ব, সাংগঠনিক সম্পাদক সবুজ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় গুপ্ত শিবির জড়িত ছিল: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ
এনসিপির নেতারা আ.লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ভোগ করছে: আবু হানিফ
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী